https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

প্রবাসী স্বামীর টাকা-পয়সা নিয়ে প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ২৬, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

মাত্র চার মাসের শিশু সন্তানকে রেখে প্রবাসী স্বামীর মোটর সাইকেল, দুই ভরি স্বর্নালংকার, নগদ ১৩ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছেন এক গৃহবধূ। ঘটনাটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামে। এ ব্যাপারে প্রবাসীর মা বাদী হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবু সাঈদের স্ত্রী প্রায় দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। প্রায় এক বছর আগে বিয়ে করেন পার্শ্ববর্তী কাজি বাড়ি গ্রামের নিলা আক্তারকে। সুযোগ বুঝে নিলা আক্তার তার চার মাসের শিশু সন্তান রেখে প্রবাসী স্বামী আবু সাঈদের মোটর সাইকেল, দুই ভরি স্বর্নালংকার, নগদ ১৩ লাখ টাকা নিয়ে তার পরকীয়া প্রেমিক রাসেলের সঙ্গে পালিয়েছেন। প্রেমিক রাসেল বাসাইল উপজেলার বাথুলি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আবু সাঈদের মা সালমা বাদী হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে আরও জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী আবু সাঈদের স্ত্রী প্রায় দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর ছুটিতে এসে কালিহাতী উপজেলার কাজিবাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্বামী পরিত্যাক্তা নিলা আক্তারকে (২৮) বিয়ে করেন। তাদের কোল জুড়ে আসে ফুটফুটে এক পুত্র সন্তান।

আবু সাঈদ জীবিকার তাগিদে আবারও প্রবাসে চলে যান। আবু সাঈদ প্রবাসের যাওয়ার পরও তার স্ত্রী নিলা আক্তার রামপুর ভাসানী মার্কেটের সিকদার ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সমস্ত টাকা পয়সা থাকতো নিলার কাছে। সম্প্রতি ওই ফ্ল্যাট থেকে তার পরকীয়া প্রেমিক রাসেলের হাত ধরে কোলের শিশুকে মা মাজেদার কাছে রেখে পালিয়ে যান নিলা।

নিলার মা মাজেদা বলেন, ‘আমাদের কোন সন্তান ছিল না। নিলা আমাদের পালিত সন্তান। এর আগে বিয়ে দিয়েছিলাম। সেখান থেকে চলে এসেছিল। তার পর আবু সাঈদের সঙ্গে বিয়ে দেই। কয়েকদিন আগে ডাক্তারের কাছে যাবে বলে শিশুটিকে আমার কাছে রেখে যায়। তারপর শুনতে পারি বাথুলীর রাসেলের সঙ্গে চলে গেছে। রাসেলের বাড়িতেও গিয়েছিলাম। তারা বাড়িতে তালা দিয়ে চলে গেছে।’

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি, আইনগত প্রক্রিয়ায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

“রুট প্রিমিয়াম গুড়ঃ স্বাস্থ্যকর ও নির্ভেজাল পণ্যের প্রতিশ্রুতি”

৫১ বছর বয়সে ৫ম শ্রেণির ছাত্রী হাসিনা খাতুন।।

রাজশাহীর জুলেখা দুর্জয় প্রতারক চক্রকে গ্রেপ্তারের দাবি তুলে স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নেত্রকোণায় বেলার প্রধান নির্বাহী’র উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহে সুদ কারবারির বিরুদ্ধে ঝাটা মিছিল।

মসজিদের নাম নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা

নোয়াখালীতে রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ করায় প্রান গেল সিএনজি চালকের।

ভোটার হতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান

স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ: এনসিপির ৭ ও বিএনপির ২ জন আহত