https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

এনসিপিসহ চার দলের নতুন জোটের ঘোষণা আজ

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ২৭, ২০২৫ ৪:২৯ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

জাতীয় নাগরিক পার্টিসহ চার দলের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেশন হলে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।

এর আগে, বুধবার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুম ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাৎ টুটুল বিষয়টি নিশ্চিত করেন।

হাসনাত কাইয়ুম বলেন, চার দলের সমন্বয়ে আমরা একটি রাজনৈতিক জোট করতে যাচ্ছি। যেহেতু সামনে নির্বাচন, সেহেতু জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে।

জানা গেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন ছয় দলীয় জোট গণতন্ত্র মঞ্চের শরিক দল ছিল। কিন্তু ২০২৪ সালের আগস্টের পর থেকে এই জোটের কার্যক্রমে কিছুটা নিষ্ক্রিয়তা দেখা দেয়। যার ফলে গণতন্ত্র মঞ্চের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়।
বিজ্ঞাপন

অন্যদিকে, বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা এখনও হয়নি। তবে গণতন্ত্র মঞ্চের একটি সূত্রে জানা গেছে, মঞ্চের ৬টি দলের মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া বাকি পাঁচটি দলকে বিএনপির আসন ছাড় দেওয়ার বিষয়ে মৌখিক আলোচনা হয়। কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আসন ছাড় দেওয়ার বিষয়ে বিএনপি এখনও ইতিবাচক সাড়া দেয়নি। ফলে দলটির শীর্ষ নেতা মনক্ষুণ্ণ হয়ে জোট ছাড়েন।

গণতন্ত্র মঞ্চ ছাড়ার বিষয়ে জানতে চাইলে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, আমরা এখন আর গণতন্ত্র মঞ্চের সঙ্গে নেই। নতুন জোট করতে যাচ্ছি।

সূত্রমতে, জোটের রূপরেখার তিনটি কাঠামো ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য নাম রাখা হতে পারে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। এতে থাকছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউপি বাংলাদেশ এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সবুজ আকনের নেতৃত্বে জয়নুল আবেদীনের ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ

নীলফামারীতে ডোবায় বাঁধ নির্মাণে উপকৃত এলাকাবাসী।

বরিশালের ঝুলিতে ৫ মন্ত্রীত্ব: পূর্ণমন্ত্রী ২, প্রতিমন্ত্রী ৩

জাল দলিল মামলায় সাব-রেজিস্ট্রার দুপুরে কারাগারে, সন্ধ্যায় জামিন

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

লংগদুতে ঈদকে ঘিরে শেষ মুহূর্তের বেচাকেনার ছন্দ পতন, দোকানে ক্রেতাদের উপচে ভীড়

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা: উপদেষ্টা ফারুকী

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সেলফি কাণ্ডে ২ পুলিশ সদস্য ক্লোজড

কুড়িগ্রামে রাজারহাটে হরতালের কোনো প্রভাব নেই

নবাবগঞ্জে শিক্ষার্থীর পরীক্ষায় বাঁধা দেয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন