https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 27 November 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কারাবন্দি ইমরান খানের মৃত্যুর গুজব, উত্তপ্ত পাকিস্তান

পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কারাবন্দি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা ঘিরে রহস্য বাড়ছে। ইমরান খানের বোনরা তার সঙ্গে বারবার দেখা করতে চাইলেও অনুমতি দেয়া হচ্ছে না। আদিয়ালা কারাগারের বাইরে তাদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংস হামলার পর রহস্য আরও ঘনীভূত হয়েছে।

২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। ছবি: সংগৃহীত

এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে, ইমরান খান কারা হেফাজতে মারা গেছেন। এই খবর তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান। আদিয়ালা কারাগার এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী।

২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। সম্প্রতি তার সঙ্গে সাক্ষাতের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সরকার। ইমরান খানের তিন বোন- নরীন খান, আলিমা খান ও উজমা খান অভিযোগ করেন, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তাদেরকে তাদের ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হয়নি।
 
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে দলের নেতাকর্মীসহ তারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি কারাগারের সামনে জড়ো হন। কিন্তু তাদের ওপর হামলা চালানো হয়। পিটিআই বলেছে, খানের তিন বোন ও সমর্থকরা কারাগারে বাইরে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের হামলার শিকার হয়েছেন।
 
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের নৃশংসভাবে মারধর করেছে পুলিশ। দলটি অভিযোগ করে বলেছে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবি তোলাই ছিল তাদের অপরাধ। এ ঘটনায় ইমরানের তিন বোন ও সমর্থকদের ওপর ‘নৃশংস’ পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে পিটিআই।
 
পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনোয়ারকে লেখা এক চিঠিতে ইমরান খানের তিন বোন বলেছেন, পুলিশ বিনা উসকানিতে ‘নৃশংস ও পরিকল্পিত’ হামলা চালিয়েছে। নরীন খান বলেন, আমরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি।’
 
তিনি আরও বলেন, আমরা রাস্তা অবরোধ করিনি, জনসাধারণের চলাচলে বাধা দিইনি। এমনকি বেআইনি কোনো কাজ করিনি। তারপরও কারাগারের সামনের এলাকায় স্ট্রিটলাইট বন্ধ করে দেয়া হয়। এর পরপরই পাঞ্জাব পুলিশের সদস্যরা আমাদের ওপর নৃশংস ও পরিকল্পিত হামলা চালান।
 
তিনি বলেন, আমার বয়স ৭১ বছর। আমাকে চুল ধরে টেনে মাটিতে ফেলে দেয়া হয়েছে। রাস্তার ওপর ফেলে মারধর করেছে পুলিশ। সেখানে থাকা অন্যান্য নারীকেও মারধর ও টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ।
 
পিটিআইয়ের দাবি, ইমরান খানকে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় একক কক্ষে বন্দি করে রেখেছে সরকার। ইমরান খানের একজন আইনজীবী বলেছেন, বই ও প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগও বন্ধ করে দেয়া হয়েছে।
 
আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী বলেন, এখানে জঙ্গলের শাসন চলছে; যে জন্তুকে শাসন করে, কেবল তারই অধিকার আছে। অন্য কারও কোনো অধিকার নেই। 
 
তবে কারা কর্তৃপক্ষ ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে। বুধবার (২৬ নভেম্বর) আদিয়ালা জেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে দাবি করেছে, তিনি ‘কারাগারে সুস্থ আছেন’। কারা কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে জল্পনা ‘ভিত্তিহীন’। আশ্বস্ত করে তারা বলেন, পিটিআই প্রধান চিকিৎসা সেবা পাচ্ছেন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও পাকিস্তান টুডে 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাব-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান

ছাত্রদলকে ‘চাচ্চু’ ও ‘চান্দাভাই’ আখ্যা দিয়ে যে হুঁশিয়ারি দিলেন রাকসুর জিএস

বাবুগঞ্জে লাকুটিয়া সড়ক মেরামত কাজের উদ্বোধন করলেন বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বাবুগঞ্জে অ-নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের রাইসাকে আগুনে পুড়িয়ে হ.ত্যা, থানায় মামলা; প্রধান আসামী সিফাত পলাতক

বাণিজ্য মেলায় কোটি টাকার পরী পালং নজর কাড়ছে ক্রেতা- দর্শনার্থীদের

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ

চৌমুহনীতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মোহনপুরে মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

তারেক রহমানের বাসভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত