https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে অ-নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের রাইসাকে আগুনে পুড়িয়ে হ.ত্যা, থানায় মামলা; প্রধান আসামী সিফাত পলাতক

প্রতিবেদক
Rubel Sardar
মার্চ ১৭, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বাবুগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের রাইসাকে আগুনে পুড়িয়ে হত্যা, থানায় মামলা; প্রধান আসামী সিফাত পলাতক

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ১০ বছর বয়সী কিশোরী রাইসা আক্তারকে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় কিশোর গ্যাংয়ের সদস্য সিফাত সিকদার ও তার বাবা জালাল সিকদারকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে প্রধান আসামি সিফাত পলাতক রয়েছেন।

নিহত রাইসা আক্তারের বাড়ি উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামে। রোববার (১৫ মার্চ) দুপুরে তার বাড়ির পাশে পথরোধ করে সিফাত তাকে অনৈতিক প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১১টার দিকে রাইসা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের জানাজা সোমবার রাত সাড়ে ১০টায় গ্রামের পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়।

বাবুগঞ্জ থানার ওসি এহতেশামুল হক জানিয়েছেন, “কিশোরী হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।”

গ্রামে মর্মাহত পরিবার ও এলাকাবাসী এই নির্মম ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লালপুরে বিয়ের আশ্বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

লংগদুর বাইট্টাপাড়ায় অগ্নিকান্ডে ৩১ দোকান পুরে ছাই

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের মুক্তি চায় বিএনপি

গোমস্তাপুরে কৃষি প্রণোদনা বিতরণ

মনোহরদীতে নিশান গেড়ে জব্দকৃত বালু উধাও, তবু নিরবতা প্রশাসনের

গরম পানিতে ঝলসে দেওয়া ১৪ বছরের গৃহকর্মী, অবশেষে পুলিশের জালে প্রবাসীর স্ত্রী

শাকপুরা কন্যা বিদ্যাপিট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে চারা গাছ বিতরণ

ঝিনাইদহে তিন দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিচ্ছে এবি পার্টি: ব্যারিস্টার ফুয়াদ

জমিজমার পূর্বের জের ধরে সংঘর্ষে আহত ১ থানায় অভিযোগ