https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র শাহবাগ, আহত ৫

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ২৫, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এসময় ঘণ্টাখানেক ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সন্ধ্যায় আন্দোলনকারীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছে।

এর আগে দুপুরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। তারা শাহবাগ মোড়ে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এতে সেখানেই অবস্থান নেন পরীক্ষার্থীরা।

পালটা-পালটি ধাওয়ায় ৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এছাড়া আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর আহত হয়েছেন।

খালিদ মনসুর বলেন, ‘আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়েছে। ইট পাটকেলের আঘাতে আমিও আহত হয়েছি।’

জানা যায়, লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন ৪৭তম বিসিএসের একদল লিখিত পরীক্ষার্থী। তারা রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেলপথেও অবরোধ করেন। এছাড়া অবরোধ করা হয় ঢাকা-আরিচা মহাসড়কও। তারিখ না পেছালে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

পরীক্ষার্থীরা বলেন, ‘আগের বিসিএসগুলোতে অংশগ্রহণকারীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেয়েছেন। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে কম। এ সিদ্ধান্ত অযৌক্তিক। ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছাতে হবে। প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে।’

এদিকে পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আসনবিন্যাস প্রকাশসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তালেবান সরকারের উচ্চপদস্থ কুটনৈতিক কর্তা ঢাকায়, সাক্ষাৎ চলছে ইসলামি দলগুলোর নেতাদের সাথে

মৌলভীবাজার জেলার বড়লেখায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্টিত

দেশজুড়ে আজ থেকে অনির্দিষ্টকাল বন্ধ মোবাইলফোনের দোকান

লালপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিট,৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

শ্যামনগরে জুসের সাথে বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ

উলিপুরে সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

বাসে চলছে ভাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ, স্বপ্ন বুনছেন বেকার তরুণ তরুণীরা।

নাটোরের নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না