https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল আর বিএনপি

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২২, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আল্টিমেটাম দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদল ও বিএনপিপন্থি শিক্ষকরা ক্ষেপে গেছেন বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকা কেউ ক্যাম্পাসে ঢুকলে জোহা চত্বরে বেঁধে রাখার আল্টিমেটাম দেওয়ার পরই ছাত্রদল ও বিএনপিপন্থিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। তার ভাষায়, ছাত্রদল ও ছাত্রলীগ একই সুরে বিবৃতি দিয়েছে এবং বিএনপিপন্থি কয়েকজন শিক্ষক উপাচার্যের কাছে অভিযোগ করেছেন যে তারা ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছেন।

পোস্টে তিনি আরও বলেন, ছাত্রদলের আহ্বায়ক উপাচার্যের চেয়ার পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকি দিলেও সে বিষয়ে বিএনপিপন্থিদের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। দীর্ঘদিন ক্যাম্পাসে অবস্থান করা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশে কড়া ভাষায় তিনি বলেন, ক্যাম্পাসে বোঝা হয়ে থাকার দিন শেষ, রাকসুর আশপাশেও তাদের দেখতে চান না তিনি।

রাকসুর গঠনতন্ত্র অনুযায়ী নিজের দায়িত্ব পালন করছেন দাবি করে সালাহউদ্দিন আম্মার বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাতে তারা কাজ করবেন এবং সাহস থাকলে প্রতিপক্ষদের সামনে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার ফেসবুক পোস্টে আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের সময় বেঁধে দেওয়া, কুরুচিপূর্ণ মন্তব্য এবং প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখার হুঁশিয়ারি দেন রাকসু জিএস। এসব ঘটনার প্রেক্ষাপটে চলমান আন্দোলনের মধ্যে রোববার (২১ ডিসেম্বর) রাতে উপাচার্যের সঙ্গে বৈঠকের পর আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত ছয়জন ডিন দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নামাজে সেজদারত অবস্থায় মুসল্লীর মৃত্যু

কুমিল্লায় ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৫৪১টি নতুন বই বিতরণ করা হবে।

নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা, পাওয়া গেছে মদের বোতল, ইয়াবা ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত

বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠীতে জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

ঝিনাইদহে কালীগঞ্জ সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত।

লালমনিরহাটে ৬শত বস্তা সরকারি চাল উদ্ধার

অরুণাকে ‘থুথু ধিক্কার’ জানালেন পরীমণি

বাগমারায় শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে সাইপাড়া ইয়াং স্টার ক্লাব চ্যাম্পিয়ন

ফাঁদে পা দেবেন না: মাহফুজ আলম

অটো রাইস মিলে পায়ুপথে বাতাস ঢুকানোয় শ্রমিকের মৃত্যু, আটক ১ ।