https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জামায়াত নেতাদের ‘জান্নাতের প্রলোভন’, যা বললেন ফখরুল-কন্যা

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ১৮, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জান্নাতের প্রলোভন দেখানোর অভিযোগ অনেক দিন ধরেই উঠছে জামায়াতে ইসলামী নেতাদের বিরুদ্ধে। দলটির একাধিক নেতা প্রায় একই লাইনে বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শোনা গেছে একটি সমাবেশে জামায়াতপন্থি আইনজীবি ব্যারিস্টার শাহরিয়ার কবির আবারও জান্নাতের প্রলোভন দেখিয়েছেন সাধারণ ভোটারদের। যদিও তিনি দাবি করেছেন, ভিডিওটি সঠিক নয়।

জামায়াত নেতাদের এসব বক্তব্য নিয়ে বিএনপি নেতারা সোচ্চার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা শামারুহ মির্জাও এবার এর প্রতিবাদ করেছেন। সম্প্রতি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি। সেখানে কড়া প্রতিবাদ করেছেন বিষয়টির।

জামায়াত নেতাদের বিরুদ্ধে জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোটার আকৃষ্ট করার অভিযোগ উঠছে অনেক দিন ধরেই। যদিও মাসখানেক আগে সে অভিযোগ অস্বীকার করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি একটি সমাবেশে বলেছিলেন, ‘জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকেট বিক্রি করে না। তবে মহান আল্লাহ সৃষ্টি করে আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন পবিত্র কুরআনুল কারীম পাঠিয়েছেন। কুরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন কোন কাজগুলি করা উচিত আর কোনগুলি বর্জন করতে হবে। আমরা মানুষের কাছে সেই কথাগুলি তুলে ধরি। বিরোধীরা কুরআন না বোঝার কারণে কুরআন না পড়ার কারণে তারা এই কথাগুলি বলে থাকে।’

এর আগে জামায়াত নেতা শাহরিয়ার জামায়াতের মার্কার সঙ্গে ধর্মীয় বিষয় জড়িয়ে কথা বলে আলোচনায় এসেছিলেন। বলেছিলেন, ‘পৃথিবী কেন- আসমান জমিনে কারও শক্তি নেই আমাদের এই মিজান (দাঁড়িপাল্লা) আটকে রাখে। হাশরের ময়দানে এই মিজান থাকবে। ধানের শীষ থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গল থাকবে না। তিনি বলেন, আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়াতেও থাকবে, আখেরাতেও থাকবে। ক্ষমতার মালিক মালিকুল মুলক (আল্লাহর একটি গুণবাচক নাম) যদি মনে করেন ক্ষমতা যাবে জামায়াতে ইসলামীর হাতে- তাহলে অবশ্যই ক্ষমতায় যাবে জামায়াত।’

এর আগে জামায়াত নেতা কুতুবদিয়া ছমিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবু মুসা, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ প্রমুখের বক্তব্যেও জান্নাতের টিকিট প্রসঙ্গ উঠে এসেছিল।

এসব দেখে মির্জা ফখরুলের কন্যা শামারুহ মির্জা মন্তব্য করেছেন। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, ‘আমি খুবই নগণ্য মানুষ, চেষ্টা করি ইসলামকে বোঝার, আল্লাহ জানে। তবে জামায়াতে ইসলামের এই নেতার এই কথা যদি ইসলাম বিরোধী না হয়, তাহলে আমার আর কিছুই বলার নাই। জান্নাতে যেতে হলে জামাতে ইসলামীর সঙ্গে থাকতে হবে। আল্লাহ মাফ করুক।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

অটো রাইস মিলে পায়ুপথে বাতাস ঢুকানোয় শ্রমিকের মৃত্যু, আটক ১ ।

ঝিনাইদহে ডোবায় মিলল নিখোঁজ শিশুর লাশ!!

কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, অশান্তি করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী : ফুয়াদ

লংগদুতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

নেত্রকোণায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২২ পালিত

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যু তদন্ত কমিটিতেই আটকা মাসের পর মাস

জবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: সজীব ওয়াজেদ জয়

জবির অর্থনীতি ক্যারিয়ার ক্লাব কর্তৃক মুদ্রানীতির উপর সেমিনার আয়োজন