https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 21 February 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাবুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিমানবন্দর ও বাবুগঞ্জ থানা পুলিশ, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া পল্লী বিদ্যুৎ অফিস, রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জ বাজার কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও একুশের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি প্রভাতফেরী বের হয়। প্রভাতফেরীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, বাবুগঞ্জ থানার এসআই মোঃ ইকবাল কবির, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না এবং বাবুগঞ্জ দাখিল মাদ্রাসার ছাত্র মোঃ জায়েদ খান।

এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুর রউফ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ভাষা শহিদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোবিন্দগঞ্জে দরবস্ত ইউনিয়নের কোমরপুরহাটে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভা অনুষ্ঠিত।।

‘পুতুল ভেবে কাছে গিয়ে দেখি মুখ পোড়ানো-গলাকাটা মরদেহ’

বিএনপি খুব অল্প সময়ের মধ্যে অজনপ্রিয় সরকারে পরিণত হচ্ছে: ডা. তাহের

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা আয়োজনের নির্দেশ

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ!!

ইলিয়াস আলী গুম তদন্ত বোর্ডের ‘রহস্যজনক’ বিলুপ্তি

পাবনা বেড়ায় মেধাবী শিক্ষার্থীর পাশে ইউএনও

কাঠালিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আম্মারে অস্থির রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

নেত্রকোণায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২২ পালিত