https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ড. ইউনূস রাষ্ট্রপতিকে বলেছেন, ‘আমার কণ্ঠ দমন করা হয়েছে’!

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ১২, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে থেকে অপমানিত বোধ করছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন দেশের সশস্ত্র বাহিনীর প্রধান, কিন্তু বাস্তবে আনুষ্ঠানিক এবং কার্যনির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে। তবে, ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করলে রাষ্ট্রপতির অবস্থান বেশ গুরুত্ব পায়। সংসদ ভেঙে পড়ার পর তিনি দেশের একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ৭৫ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা ছাড়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের অংশগ্রহণ।

ঢাকায় সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, ‘আমি চলে যেতে আগ্রহী।’ দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম মিডিয়া সাক্ষাৎকার। সাহাবুদ্দিন বলেন, ‘নির্বাচন না হওয়া পর্যন্ত আমার কাজ চালিয়ে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদের কারণে আমি আমার অবস্থান ধরে রাখছি।’

তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার সঙ্গে প্রায় সাত মাস ধরে দেখা করেননি। তার প্রেস বিভাগ সরিয়ে নেয়া হয়েছে এবং সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশি দূতাবাসগুলো থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়েছে।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, ‘এক রাতের মধ্যে সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হলো। জনগণের কাছে একটি ভুল বার্তা যায় যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া হবে। আমি অত্যন্ত অপমানিত বোধ করছি।’ তিনি জানান, এই বিষয়ে ড. ইউনূসকে লিখিতভাবে জানিয়েও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার কণ্ঠ দমন করা হয়েছে।’

রাষ্ট্রপতি জানান, তিনি নিয়মিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে যোগাযোগ রাখছেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, জেনারেল জামান স্পষ্ট করে দিয়েছেন যে ক্ষমতা দখলের তার কোনো ইচ্ছা নেই।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
Mostbet Tr Indir Android: Mostbet Türkiye Mobil Uygulamasının Incelemes

Mostbet Tr Indir Android: Mostbet Türkiye Mobil Uygulamasının Incelemes

নাটোরের নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

কুড়িগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার

নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত ।

সরিষাবাড়ীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

দোয়ারা বাজারে চাঞ্চল্যকর হিরণ মিয়া হত্যা মামলার আসামী পিতা ও পুত্র গ্রেফতার

ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

বিমানবন্দর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীতে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের গোলাগুলি, নিহত পাঁচ

মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে