https://www.facebook.com/shirsokhabor/
Friday , 5 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে নোয়াখালীর ২৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এই পরিস্থিতিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এসব প্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ নোটিশ দিয়েছে।
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে উল্লেখ করা হয়, ২ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলছে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা নেননি। বরং কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে বাধা সৃষ্টি করেছেন এবং বিদ্যালয়ে তালা লাগানো হয়েছে, যা দায়িত্বহীন আচরণ।

নোটিশে আরও বলা হয়, সরকারি কর্মচারী হিসেবে এমন আচরণ সরকারি কর্মচারী আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরের সেই স্বাস্থ্য পরিদর্শিকা সুইটি রানীর প্রতারণার তদন্ত শুরু

শ্রমিক নেতা ও তাঁর পরিবারের উপর হামলাকারী সেই কিশোর গ্যাং লিডার গ্রেফতার

কুড়িগ্রামে রাজারহাটে নাজিম খানে  অবরোধের কোনো প্রভাব নেই

ব্রহ্মপুত্র নদের পাড় কেটে নির্বিচার মাটি বানিজ্য

হাদিকে গুলি করা হয় হোন্ডা হর্নেট থেকে, রিমান্ডে সুজুকি জিক্সার মালিক

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র, সময়ই উত্তর দেবে: রুমিন ফারহানা

রেকর্ডে ভাগ বসিয়ে রোনালদোর ‘সিউউ’ উদযাপনে মাতলেন এমবাপ্পে

দোয়ারা বাজারে সুনামগঞ্জ ক্রাইম নিউজের অনুসন্ধানে ৫ জুয়ারি আটক, কারাদণ্ড।

বাংলাদেশ না গেলে ভারতের যে পরিমাণ লোকসান হতে পারে

বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক, শোনেননি যাত্রীদের নিষেধ