https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 28 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের মুক্তি চায় বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির অভিযোগে এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ মন্তব্য করা হয়। এতে গ্রেপ্তার ব্যক্তির মুক্তির দাবিও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরহুম শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে, আদালত তাকে কারাগারে প্রেরণ করে।

এতে বলা হয়, বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আর এজন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। বিএনপি এটাও বিশ্বাস করে যে, মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুতরাং বিএনপি মনে করে, নিজের মত প্রকাশের কারণে এ কে এম শহিদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ সঠিক হয়নি। তাই অবিলম্বে এ কে এম শহিদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেয়ার জন্য অনুরোধ করছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ছেলেকে উদ্ধারে গিয়ে আনসারদের বেধড়ক পিটুনিতে গুরুতর জখম শাহিন মারা গেছেন

বিয়ের ৯ মাস পরে শ্বশুর বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার।

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

উন্নয়ন বাস্তবায়নে ইতালির অভিজ্ঞতা কাজে লাগাব”—ট্রাক প্রতীকের প্রার্থী ফারদিন ইয়ামিন

কিশোরকে নির্যাতনের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন সেলিমা রহমানসহ ৩৬ জন

কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম’র সাথে জেলা-উপজেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার মৃত্যুতে বাড়াবাড়ি লক্ষ্য করা যাচ্ছে: চরমোনাই পীর

রংপুর ওমেন’স কলেজ থেকে সরকারী বেগম রোকেয়া কলেজ।

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩