https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 24 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তারেক রহমান ঠিকই দেশে আসছেন, তুমি হাসিনা কই?: জি কে গউছ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ- ৩ আসনে ধানের শীষের প্রার্থী জি কে গউছ বলেছেন, বৃহস্পতিবার ১৮ বছর পর খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান দেশে ফিরবেন। হাসিনা প্রায় সময়েই তুচ্ছ তাচ্ছিল্য করে বলত তোমার (তারেক রহমান) ক্ষমতা থাকলে দেশে আসো। হাসিনা! আল্লাহ সব সহ্য করেন কিন্তু দম্ভ অহংকার সহ্য করেন না। তারেক রহমান ঠিকই দেশে আসছেন, তুমি হাসিনা কই?

মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কদমতলী গ্রামে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জি কে গউছ বলেন, খালেদা জিয়ার জন্য দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায়। মানুষ ভারাক্রান্ত, খালেজা জিয়াকে নিয়ে আলোচনা হলেই মানুষ জানার চেষ্টা করে উনি কেমন আছেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাইর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মিজানুর রহমান সুমনের পরিচালনায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সব শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় মাদক ব্যবসায়ী আব্দুল গণি ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ

যাচাই-বাছাই শেষ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনে ১ জনের মনোনয়নপত্র বাতিল

কুমিল্লায় মসজিদের সামনে আ. লীগ নেতাকে গলাকেটে হত্যা।

পবিত্র আশুরা কেনো এত গুরুত্বপূর্ণ

বেগমগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণের যাবজ্জীবন সাজার পলাতক আসামি গ্রেফতার।

নাটোরে ট্রাক্টরের ধাক্কায় এক নারীর মৃত্যু

বাবুগঞ্জে ২ বছরের শিশুর হৃদযন্ত্রে চার জটিলতা, অপারেশনে প্রয়োজন ১০ লাখ টাকা

ইমরান খানের গাড়িবহরে হামলায় নিহত ১

শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিপ্লবের মাধ্যমে  দেশ আজ সুখী সমৃদ্ধ উন্নত রাষ্ট্র: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী