https://www.facebook.com/shirsokhabor/
Monday , 29 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩ আসনে কারাগারে থাকা সাবেক এমপি টিপুর পক্ষে মনোনয়নপত্র জমা

বরিশাল-আসনে কারাগারে থাকা সাবেক এমপি টিপুর পক্ষে মনোনয়নপত্র জমা

বরিশাল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।  ২৯ ডিসেম্বর বিকেলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার একমাত্র মেয়ে ফারিয়া কিবরিয়া ও দলীয় নেতৃবৃন্দ টিপুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

গোলাম কিবরিয়া টিপু তিনবারের সাবেক সংসদ সদস্য। তিনি ২০২৪ সালের ১৪ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হয়ে বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। কারাগারে থাকলেও তার মনোনয়ন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম। পাশাপাশি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় পার্টির  আরেক প্রার্থী মো. ইকবাল হোসেন তাপস এবং গণ অধিকার পরিষদের প্রার্থী ফারদিন ইয়ামিন।

একাধিক শক্তিশালী প্রার্থীর অংশগ্রহণে আসন্ন নির্বাচনে ভোটারদের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, ২১ ডিসেম্বর বিকেলে শাওন নামের এক যুবক বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে টিপুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

“পরীক্ষার মাধ্যমে শুদ্ধতা শেখাতে হবে, উচ্চশিক্ষা শুধু চাকরির জন্য নয়‘‘

জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহে গৃহবধূকে পুড়িয়ে হত্যা, স্বামী-সতীনের মৃত্যুদণ্ড।

গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ

তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুর

নীলফামারীর জলঢাকা থানায় ৪০০ বোতল ফেনসিডিল সহ দুইজন গ্রেফতার।

নাটোরে পুলিশ সুপার কার্যালয়ের পাশে ছিনতাই, ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শুধু আমিই না, অনেক নায়িকাই টিকটক করে: দীঘি

কোন বিএনপি ১৭ বছর মাঠে ছিল, আর কোন বিএনপি ফ্যাসিস্টদের তাবেদারি করেছে