https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রাশেদ খানের বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন নুর

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৭, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাশেদ খান। এ বিষয়ে মুখ খুলেছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে রাশেদ খানের পদত্যাগের যুগান্তরের সঙ্গে কথা বলেন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন।

নুরুল হক বলেন, ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদ পতনে একদফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকেই আমাদের আলাপ আলোচনা হয়েছে যে, ফ্যাসিবাদ পতন পরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার লক্ষে আমরা রাষ্ট্র সংস্কার করব। সেই লক্ষ্যে আমরা একসঙ্গে নির্বাচন এবং একসঙ্গে আগামীতে জাতীয় সরকার করব। যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বেই হয়েছে। বিএনপির সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই হয়েছে। সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে।

নুরুল হক আরও বলেন, আন্দোলন ও গণঅভ্যুত্থানের পরবর্তী গত দেড় বছরে আমরা নিজেরা আলাপ আলোচনা সমন্বয়ের মাধ্যমে একই অবস্থানে থেকে কাজ করেছি। সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে দল থেকে ধানের শীষে নির্বাচন করার অনুমতি দিয়েছি। সে গণঅধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করে বিএনপির সদস্য পদ নিয়ে নির্বাচন করবে। আমরা খুব দ্রুত একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বেগমগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণের যাবজ্জীবন সাজার পলাতক আসামি গ্রেফতার।

সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ইউপি সদস্য গ্লাসের উপর পড়ে নয়, তাকে হ.ত্যা, স্ত্রী, মেয়েসহ আটক ৩

কুমিল্লায় ২ শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড।

ঝিনাইদহে ফুলের বাজার সরগরম ৫০ কোটির বাজার ধরতে মরিয়া ব্যবসায়ীরা।।

প্রশাসন দখলের কথা বলা নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠালো জামায়াত

ধানের শীষের মিছিলে গিয়ে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে: হাসনাত আবদুল্লাহ

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় মহিলা মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

বাবার জানাজায় এসে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

মনোহরদীতে শান্তিপূর্ন নির্বাচনে প্রার্থীদের ঐক্যমত