https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 10 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বিএনপি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে ক্ষমতা ছেড়ে দেবে আ.লীগ: সমাজকল্যাণমন্ত্রী

সোহেল রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধি:

বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে ক্ষমতা ছেড়ে দেবে আওয়ামী লীগ।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সরকারি কলেজ অডিটরিয়ামে ইউসিবি ব্যাংক আয়োজিত কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের মানুষকে হত্যা করে, উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করে, সংবিধানকে না মেনে যা খুশি করবেন, দেশের জনগণ তা মেনে নেবে না। স্বাধীনতা বিরোধীরা দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তাদের প্রতিহত করার জন্য দেশের মানুষ প্রস্তুত আছে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, দেশকে যারা আবারও পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায়, সেই কুচক্রী মহলের আশা কোনো দিনও পূরণ হবে না।

লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, ইউসিবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম ভুঁইয়া, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, মিডিয়া ব্যক্তিত্ব (বিটিভি) রেজাউল করিম সিদ্দিক ও ব্যাংকের লালমনিরহাটের হাতিবান্ধা শাখা ব্যবস্থাপক আহসানুজ্জামান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বোয়ালখালীতে ফুটপাত দখল-মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসায়ী গুনলেন জরিমানা

সরিষাবাড়ীতে আমন ধান ও চাল সংগ্রহের অভিযানের উদ্বোধন

কাতারে চার প্রবাসী বাংলাদেশীর মৃত্যু

যশোরে নতুন তিন রেকর্ড কিপার : থেমে নেই সাব রেজিস্ট্রার ইমরুলের ঘুষ বাণিজ্য

গোলাপগঞ্জে ইউনাইটেড ফোরাম অফ নিউজার্সির ১২টি পরিবারে নগদ অর্থ বিতরন

জামায়াতের সঙ্গে জোট, পদত্যাগের হিড়িকে টানাপোড়েনে এনসিপি

হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ

লালপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে মারপিট,৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আব্বু আমাকে ক্ষমা করো আমার জীবনে কিছু পাওয়ার নেই ; চিরকুট লেখে আত্মহত্যা

গোমস্তাপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত