https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 4 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আমতলীতে ৬ লক্ষ টাকা মূল্যের ৪টি মহিষ চুরি

মোঃ তৌফিকুর ইসলাম,আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকান্দারখালী গ্রামের কালাম হাওলাদারের খোয়ার থেকে ৬ লক্ষ টাকা মূল্যের ৪টি মহিষ চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতে ওই মহিষগুলো চুরি হয়।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সেকান্দার খালী গ্রামের কালাম হাওলাদার প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে রজপাড়া এলাকার পরিত্যক্ত পুরাতন ইটভাটার মধ্যে খোয়ারে মহিষগুলো বেধে রেখে বাড়ি আসেন। বুধবার সকালে খোয়ারে গিয়ে দেখেন তার ৪টি মহিষ নেই। মহিষ না দেখে মালিক কালাম হাওলাদার হতাশ হয়ে পড়েন। এক পর্যায়ে লোকজন নিয়ে অনেক খোজাখুঁজির পরেও মহিষগুলো না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

কালাম হাওলাদার বলেন, প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যায় ৪টি মহিষ খোয়ারে বেধে রেখে বাসায় আসি। আজ সকালে গিয়ে দেখি কোন মহিষ নেই। চুরি হওয়া মহিষের আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। তিনি আরো বলেন, মহিষ চুরির ঘটনাস্থল পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার মধ্যে হওয়ায় কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মুঠোফোনে বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি যাওয়া মহিষগুলো উদ্ধারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরে জেলা প্রশাসক শামীম আহমেদকে বিদায় সংবর্ধনা

কেউ যদি চোখও না ঢাকেন, মুখও না ঢাকেন- জামায়াতে ইসলামী কাউকে জোর করে বলবে না

বাবুগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা বিতরণ কার্যক্রম শুরু

বাজার তদারকির অভিযানকে কেন্দ্র করে বাগাতিপাড়ায় সাংবাদিকের ওপরে হামলা

আমি আপনাদের এলাকার জামাই, ভালোবাসা দিবেন: তাহেরি

যুব রেডক্রিসেন্ট শ্যামনগর টিমের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

বানারীপাড়ায় পুলিশ অফিসারকে চুরি মামলা দেয়ার হুমকি ও ঘরের মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নেত্রকোণায় মাদক ব্যবসায়ী আব্দুল গণি ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

বিএনপি’র ডাকা অবৈধ হরতাল-অবরোধ রুখে দিতে লালপুরের রাজপথে আওয়ামী লীগ