https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

হাসিনা ভারতে বসে হাদিকে হত্যার নির্দেশ দিয়েছে: টুকু

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২০, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দেশকে অস্থিতিশীল করা, অরাজকতা সৃষ্টি এবং নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ভারতে বসে শেখ হাসিনা হাদিকে হত্যার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ রফিকুল ইসলাম ফারুকের ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়, তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপি আশাবাদী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরলে দেশজুড়ে আনন্দের জোয়ার বইবে বলেও মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে বিএনপি সরকার গঠন করবে।

দোয়া মাহফিলে শহীদ রফিকুল ইসলাম ফারুক স্মৃতি সংঘের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ অন্যান্যরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত।

দোয়ারা বাজারে ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ এর উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু আহত ১

নোয়াখালীতে শিক্ষার্থী মাহমুদ বিদুৎস্পষ্ট হয়ে পঙ্গুত্ব বরণ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। 

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী

স্বেচ্ছাসেবক দলের বাবুগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোঃ কামরুল হাসান সোহাগের পিতার মৃত্যুতে শোক

রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: পাটওয়ারীকে রাশেদ

ব্রহ্মপুত্র নদের পাড় কেটে নির্বিচার মাটি বানিজ্য

ফেসবুকে প্রেম, প্রেমিকের ডাকে ইবিতে এসে আপত্তিকর অবস্থায় ধরা ইডেন ছাত্রী!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ