https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গণমাধ্যমে হামলার নিন্দায় ১০ দেশ

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ১৯, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সাংবাদিক, সম্পাদক এবং মিডিয়া হাউজের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই ধরনের সহিংসতা এবং ভীতি প্রদর্শনের ঘটনা অগ্রহণযোগ্য এবং সংবাদপত্রের স্বাধীনতা এবং জনসাধারণের অবহিত হওয়ার অধিকারের হৃদয়ে আঘাত করে। শুক্রবার (১৯ ডসেম্বর) বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কূটনৈতিক নেটওয়ার্ক এর বিবৃতিতে একথা বলা হয়।

দেশে ও দেশের বাইরে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দেশের অংশীদারত্বমূলক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। এটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। ছয় মহাদেশের ৫০টিরও বেশি দেশ এর সদস্য। তবে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের  বিবৃতিতে সাক্ষর করেছে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র এই কোয়ালিশনের সদস্য হলেও বিবৃতিতে তাদের সই নেই।

বিবৃতিতে বলা হয়, আমরা সব গণমাধ্যম পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি— যাতে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হয়। সাংবাদিকদের নির্ভয়ে তাদের কাজ করতে সক্ষম হতে হবে। আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি উন্মুক্ত, সচেতন সমাজ সমুন্নত রাখার জন্য তাদের রক্ষা করা অপরিহার্য।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় মাদকাসক্তির প্রতিকারে আলোচনা সভা

সড়কগুলোয় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে সৈয়দপুরবাসী।

মোহনপুরে মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও আ’লীগের নেতা আব্দুস সোবহান চৌধুরীর দাফন সম্পন্ন

নীলফামারীর ডিমলায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

গাজীপুরের শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন রকিবুল হাসান শান্ত।

বিপদসীমার ওপরে তিস্তার পানি, ফসলি জমিসহ চর ও নিম্নাঞ্চল প্লাবিত।

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দের জোয়ারে বাসছে নোয়াখালীর বেগমগঞ্জের ছাত্রছাত্রীরা।

তামিমকে সঙ্গে নিয়ে গণভবনে মাশরাফি

বাবুগঞ্জের সন্তান তুর্য্য অধিকারী হলেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা