https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 25 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বেগমগঞ্জে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ ব্যাল্কমেইল, গৃহ শিক্ষককে পুলিশে সোপর্দ।

সাইফুল ইসলাম,বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ এক ওমান প্রবাসীর স্ত্রীর (৩০) অশ্লীল ভিডিও ধারণ করে ব্যাল্কমেইল করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযুক্ত গৃহ শিক্ষক নিজাম উদ্দিন (৩২) উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মৃত সোলায়মানের ছেলে।
আজ সকাল ৮টার দিকে উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে বলেন, অভিযুক্ত নিজাম ২০২২ সাল থেকে তার অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। স্বামী প্রবাসে থাকায় কৌশলে তার সাথে সম্পর্ক গড়ে তুলে গৃহ শিক্ষক। পরবর্তীতে একই বছরের মে মাসের দিকে ভিকটিমকে একটি বাসায় নিয়ে যায়। সেখানে ভিকটিমকে জোরপূর্বক শ্লীলতাহানি করে গোপনে তা ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। স্বামী দেশে এসে প্রবাসের টাকার হিসাব চাইলে ভিকটিম হিসাব দিতে ব্যর্থ হয়। একপর্যায়ে স্বামীকে বিষয়টি জানিয়ে দেয় স্ত্রী। গতকাল মঙ্গলবার মুঠোফোনে পুনরায় টাকা দাবি করে গৃহ শিক্ষক। পরে ভিকটিমের বাড়িতে দাবিকৃত ৩লক্ষ টাকা নিতে আসলে তাকে আটক করে পিটুনি দেয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারপর ৯৯৯ কল করে তাকে পুলিশে সোপর্দ করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্যাল্কমেইলের অভিযোগে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগী। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

৫১ বছর বয়সে ৫ম শ্রেণির ছাত্রী হাসিনা খাতুন।।

সীতাকুণ্ডে অস্ত্র সহ যুবক গ্রেফতার

ভাঙ্গুড়ায় ফুটবল বিশ্বকাপের পতাকা বিক্রির  ধুম

নরসিংদীর বড় বাজার থেকে লুন্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার।

চুয়াডাঙ্গা থেকে প্রাইভেটকারে ফেনসিডিল আনছিলেন রায়হান, উজিরপুরে ৪০ বোতলসহ গ্রেপ্তার

নরসিংদী জেলা ও সদর উপজেলার শাখার প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

দৌলতপুরে প্রকাশ্যে সেনা সদস্যকে হত্যার হুমকি দিলেন মোতাছিম বিল্লাহ

নওগাঁয় মাহবুবুরের বিশেষজ্ঞ ডাক্তার সেজে প্রতারণায় পঙ্গু হচ্ছে হাজারো মানুষ

সংকীর্ণ সেতুপথ,মধ্যে বিপজ্জনক ভাঙ্গা গর্ত,তবু চলাচল অব্যহত

সঞ্চয়ের ১২ লাখ টাকা আছে,তবু অর্থাভাবে মরতে বসেছেন যুবলীগ লীগ নেতা