https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রাজধানীর উত্তরা এলাকা থেকে বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

প্রতিবেদক
Rubel Sardar
জানুয়ারি ১৬, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

রাজধানীর উত্তরা এলাকা থেকে বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

বরিশাল প্রতিনিধিঃ রাজধানীর উত্তরা এলাকা থেকে বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক ছাত্রনেতা মঈন তুষারকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতের দিকে উত্তরা আধুনিক হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক আহমেদ।

ওসি জানান, রাতের বেলায় হাসপাতালের সামনের এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয় কয়েকজন যুবক এক ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

ওসি মো. রফিক আহমেদ বলেন,
“আটক ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে কোনো পূর্ববর্তী মামলা বা অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের সামনে কয়েকজন যুবক এক ব্যক্তিকে ধরে পুলিশে হস্তান্তর করছেন। ভিডিওটি দ্রুতই জনদৃষ্টি আকর্ষণ করে।

জানা গেছে, আটক মঈন তুষার বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি বরিশাল সিটি করপোরেশনের প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মঈন তুষারের আটক হওয়ার ঘটনায় বরিশালের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সরিষাবাড়ীতে কোটা আন্দোলনকারী নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত ও প্রতিবাদ সমাবেশ 

নাটোরে শিশু ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের আটকাদেশ

গোমস্তাপুরে জাতীয় বীমা দিবস উদযাপন

স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ তিনজনের ১০ বছর কারাদণ্ড

পাকসেনাকে ঝাপটে ধরে নিহত হলেন আব্দুল হাই

ঠাকুরগাঁওয়ে সামাজিক ও উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপাশা ইউনিয়ন যুবদলের নতুন কমিটি: সভাপতি শাহাজুল, সম্পাদক মাসুদ রাড়ি

কুমিল্লায় টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক কিশোরের।

ড. ইউনূস দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন : নতুন অ্যাটর্নি জেনারেল