https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩: নির্বাচনি উঠান বৈঠকে জনগণের পাশে থাকার অঙ্গীকার ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদীনের

প্রতিবেদক
Rubel Sardar
জানুয়ারি ২৭, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বরিশাল-৩: নির্বাচনি উঠান বৈঠকে জনগণের পাশে থাকার অঙ্গীকার ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদীনের

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া এলাকায় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে লোহালিয়া মদিনাতুল কুরআন কওমী মাদ্রাসা মাঠে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

উঠান বৈঠকে বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, “গত ১৭ বছরে বাবুগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। আমি নিজে এলাকায় ঘুরে দেখেছি—রাস্তাঘাট ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আপনারা আমাকে নির্বাচিত করলে সবার আগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করবো।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে কৃষকসহ সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। কোনো মা-বোন যেন না খেয়ে থাকে, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, বাবুগঞ্জ ও মুলাদী নদীবেষ্টিত এলাকা। এখানকার মানুষ বারবার নদীভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারাচ্ছেন। নির্বাচিত হলে নদীশাসনের মাধ্যমে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সকল মা-বোনসহ সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. করিম হাওলাদার, রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুল আমিন, সদস্য সচিব আরাফাত হোসেন মৃধা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান।

এছাড়াও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা জামাল হোসেন পুতুলসহ রহমতপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

টানা ৩৯ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো নবাবগঞ্জের ১৪ কিশোর

বাংলাদেশ আওয়ামী লীগ ধারাবারিষা ইউনিয়ন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম সাঈদ

সুনামগঞ্জে নিরাপদ খাদ্য সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত                                                                   

জামায়াত-এনসিপির আসন সমঝোতা, দলের আগ্রহের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনায় ৮ দলীয় জোট

বাবুগঞ্জ উপজেলা সুজনের নতুন সভাপতি সেলিম রেজা, সম্পাদক আরিফ মুন্না

এসব নোংরামি বন্ধ করুন, আর পারছি না: খাদিজা

কুমিল্লায় স্কুল-কলেজ চলাকালীন সময়ে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন পার্কে।

জনতার অর্থে নির্বাচন করতে চান ব্যারিস্টার ফুয়াদ, প্রকাশ্যে বিকাশ–নগদ নম্বর

বিশ্বম্ভরপুরের চরগাঁও গ্রামে দুই নিরীহ ব্যক্তির বসতভিটার জায়গা ভূমিখেকো দ্বারা জোরপূর্বক দখল ও হুমকির প্রতিবাদে মানববন্ধন 

আগামী ২ মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়