https://www.facebook.com/shirsokhabor/
Monday , 22 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

যে নম্বর থেকে ফোন এলেই বুঝবেন, আপনি টার্গেটে পড়েছেন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছে যে ২৫০ কোটি জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তবে গুগল এই গুজব সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে হ্যাকাররা জিমেইল ব্যবহারকারীদের টার্গেট করছে, অননুমোদিতভাবে অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা বেড়েছে। এই অবস্থার সঙ্গে ফোন কল প্রতারণাও বাড়ছে।

গুগল স্পষ্টভাবে জানিয়েছে, তারা কখনোই ফোন করে ব্যবহারকারীদের পাসওয়ার্ড রিসেট করতে বা অ্যাকাউন্ট সমস্যার সমাধান করতে বলে না। কিন্তু প্রতারকরা গুগলের অফিসিয়াল সাপোর্ট নম্বর +1 650-253-0000 নকল (স্পুফ) করে ফোন করছে। এই নম্বর থেকে ফোন এলে ধরে নিতে হবে, কেউ আপনার জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে।

প্রতারকরা সাধারণত নিজেদের গুগলের কর্মী পরিচয় দিয়ে ফোন করে দাবি করে, অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যক্রম ধরা পড়েছে। এরপর নিরাপত্তার অজুহাতে ব্যবহারকারীকে পাসওয়ার্ড পরিবর্তন করাতে চাপ দেয়। অনেক সময় তাদের উচ্চারণ ক্যালিফোর্নিয়ার মতো হয় এবং কথার ধরন এমন, যেন তারা সত্যিই গুগলের কর্মী।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক থাকার কিছু পরামর্শ দিয়েছেন—

১. কোনো ফোন কল এলে সরাসরি পাসওয়ার্ড পরিবর্তন বা লিংকে ক্লিক করবেন না।
২. গুগল অ্যাকাউন্টে লগইন করে Security → Review Security Activity থেকে সন্দেহজনক কার্যক্রম চেক করুন।
৩. নিয়মিত সিকিউরিটি চেকআপ চালান, পুরোনো পাসওয়ার্ড বদলান এবং পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।
৪. এসএমএসভিত্তিক দুই স্তরের নিরাপত্তা (2FA) বাদ দিয়ে অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করুন।
৫. সম্ভব হলে পাসকি (Passkey) সক্রিয় করুন।

বিশেষজ্ঞদের মতে, দুর্বল পাসওয়ার্ড এখনও সবচেয়ে বড় ঝুঁকি। ফিশিং, ক্রেডেনশিয়াল স্টাফিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হ্যাকাররা সহজেই অ্যাকাউন্ট দখল করতে পারে। শক্তিশালী পাসওয়ার্ড, দুই স্তরের নিরাপত্তা এবং পাসকি ব্যবহার করলে আক্রমণ চালানো হ্যাকারদের জন্য অনেক কঠিন হয়ে যায়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আদিতমারীতে গাঁজাসহ আটক ১

ব্যারিস্টার ফুয়াদের প্রচারণায় বিএনপি সমর্থিত যুবদল কর্মীদের হামলা,থানায় জিডি — প্রতিবাদে বিক্ষোভ

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

মনোহরদীর সে রাস্তাটি এখন ভরা বর্ষার খাল,জনদুর্ভোগ চরমে

দোয়ারা বাজারে আধুনিকতার ছোঁয়ায় গরু-লাঙলের হাল চাষ বিলুপ্ত

ধৈর্যের মাধ্যমে পারিবারিক কলহ দূর হতে পারে

কুমিল্লায়১০ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির ফাঁসি

ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ে ৩ পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

সুনামগঞ্জে বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু