https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রেকর্ডে ভাগ বসিয়ে রোনালদোর ‘সিউউ’ উদযাপনে মাতলেন এমবাপ্পে

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২১, ২০২৫ ৫:৩৮ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

কিলিয়ান এমবাপ্পে ২০২৫ সাল শেষ করলেন স্মরণীয় এক রেকর্ড দিয়ে। সেভিয়ার বিপক্ষে গোল করে তিনি ক্যালেন্ডার বছরে ৫৯ গোল পূর্ণ করেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে এক বছরে এটি সর্বোচ্চ গোলের রেকর্ড। এতদিন এই রেকর্ড ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। তিনি ২০১৩ সালে ৫৯ গোল করেছিলেন। এমবাপ্পে সেই রেকর্ডে ভাগ বসালেন।

এই গোলটি আসে এমবাপ্পের জন্মদিনে। ৫৯ গোল করতে তাঁর লেগেছে ৫৮টি ম্যাচ। এর মধ্যে ছিল ১১টি জোড়া গোল, চারটি হ্যাটট্রিক আছে, আর অন্য এক ম্যাচে করেছেন চার গোল। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে আরও ক্ষুরধার রূপে আবির্ভূত হন তিনি। করেন ৩০ গোল। সবশেষ গোলটা করেছেন সেভিয়ার বিপক্ষে, এর আগে জুড বেলিংহামের গোলে ভর করে রিয়াল জিতেছে ২-০ ব্যবধানে।

চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ১৮ গোল এমবাপ্পের। চ্যাম্পিয়নস লিগে তাঁর গোল ৯টি। কোপা দেল রেতে দুই গোল যোগ হয়ে এই মৌসুমে মোট গোল দাঁড়ায় ২৯।

ম্যাচ শেষে আনন্দ লুকাননি এমবাপ্পে। তিনি বলেন, ‘আজ দিনটি বিশেষ। কারণ আজ আমার জন্মদিন। ছোটবেলা থেকেই আমি বলেছি, জন্মদিনে পেশাদার ম্যাচ খেলাটা স্বপ্ন। তাও আবার রিয়াল মাদ্রিদে, আমার স্বপ্নের ক্লাবে। আমরা ম্যাচ জিতেছি। এটা খুব জরুরি ছিল। লক্ষ্য ছিল বছরটা ভালো ফল দিয়ে শেষ করা।’

রেকর্ড ছোঁয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘এই রেকর্ডটা অবিশ্বাস্য। এটা আমার প্রথম বছর, যেখানে আমি ক্রিশ্চিয়ানোর মতো কিছু করলাম। তিনি আমার আদর্শ। রিয়াল মাদ্রিদের ইতিহাসে তিনি সেরা খেলোয়াড়। এটা আমার জন্য সম্মানের।’

সেভিয়ার বিপক্ষে পেনাল্টিতে গোল করেই তিনি চলে যান কর্নার ফ্ল্যাগের কাছে। রোনালদোর চিরচেনা সিউউ উদযাপন করেন তিনি। তার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি তাকে সম্মান জানাতে চেয়েছি। সে সব সময় আমার প্রতি ভালোবাসা দেখিয়েছে। মাদ্রিদ নিয়ে সে আমাকে অনেক সাহায্য করেছে। রিয়াল মাদ্রিদের হয়ে গোল করতে পেরে আমি খুব খুশি।’

‘এটা তার জন্য। আমি সাধারণত নিজের উদ্‌যাপন করি। কিন্তু এবার তার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি। সে ছোটবেলার আদর্শ। এখন সে আমার বন্ধু। আমি ক্রিশ্চিয়ানো আর সব রিয়াল ভক্তকে শুভেচ্ছা জানাই। মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার।’

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর নিজের ক্যারিয়ারের প্রথম গোল্ডেন বুট পান এমবাপ্পে। ইউরোপের শীর্ষ গোলদাতা হিসেবে তিনি এই পুরস্কার পান। গত মৌসুমে লা লিগায় তিনি করেছিলেন ৩১ গোল।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

বাশিস পীরগঞ্জ শাখার নবনির্বাচিতদের শপথ পাঠ করা হয়েছে ।

মেসিরা ‘প্রতিশোধে’র আগুনে পোড়াতে চাইবে, জানেন ক্রোয়েশিয়ার কোচও

নেত্রকোণায় মানস কানন’র আলোচনা সভা অনুষ্ঠিত

চৌমুহনীতে রাস্তা উপর চলছে ব্যবসা, ভোগান্তিতে শিক্ষার্থী রোগীসহ সাধারণ মানুষ।

তরুণ আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের জন্মদিন আজ

ঝিনাইদহে কালীগঞ্জ সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত।

তারেক রহমানের বাসভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

স্মৃতির আঙিনায় এসএসসি ২০১৯ ব্যাচ: জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যাকারীদের বিচার দাবি জামায়াতের