https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

হান্নান মাসউদকে ‘হত্যার হুমকি’: সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে আটক

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২১, ২০২৫ ৪:৫৩ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সম্ভাব্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক ইসরাত রায়হান অমি হাতিয়ার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।

উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দ রোড থেকে তাকে শনিবার রাত ১২টার দিকে আটক করা হয় বলে হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানিয়েছেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে হান্নান মাসউদের চাচা হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করা হয়, গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় ‘রুপক নন্দী’ নামের একটি ফেইসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়া একই দিন বিকালে ‘Israt Raihan Ome’ নামের আরেকটি ফেইসবুক আইডি থেকে এনসিপির এক কর্মীর মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে হান্নান মাসউদ ও তার সহযোগীদের ভয়ভীতি প্রদর্শণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জিডিতে সাত জনের নাম উল্লেখ করা বলা হয়। তারা হলেন- হাতিয়ার কান্তি লালের ছেলে রুপক নন্দী (২৫), চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), তার ছেলে ইসরাত রায়হান অমি (২৭), সঙ্কর চন্দ্রের ছেলে প্রেম নাল (২৫), তোফায়েল সেরাংয়ের ছেলে নুর হোসেন রহিম (২৬), সঙ্কর চন্দ্র দাসের ছেলে বাবুলাল (৩২) ও বেলায়েত হোসেনের ছেলে ওমর ফারুক (৩২)।

ওসি সাইফুল আলম বলছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা সাধারণ ডায়েরিতে ইসরাত রায়হান অমির নাম রয়েছে।

অপরাশন ডেভিল হান্টের চলমান অভিযানে অমিকে আটক করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত