https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মী নিহত

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ৬, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মী সিদ্দিকুর রহমান নিহত হয়েছেন। সকালে অফিসে যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর ছিনতাইকারীদের হামলায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে বিআরটি প্রকল্পের টঙ্গী বাজার বাটাগেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎সিদ্দিকুর রহমান ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন। তিনি বরিশালের বাবুগঞ্জ থানার মৃত ইসমাইল ফকিরের ছেলে। টঙ্গীর মধুমিতা এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন সিদ্দিকুর।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান আজ শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অফিসে কাজে যোগ দিতে বাসা থেকে বের হন। বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের ওপর বাসের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিদ্দিকুরের।

‎টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো.আতিকুর রহমান জানান, ‎ঘটনার পর স্থানীয়রা খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নতুন বছরের কনসার্টে কুবিতে পারফর্ম করলো বে অফ বেঙ্গল

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর।

রেকর্ডে ভাগ বসিয়ে রোনালদোর ‘সিউউ’ উদযাপনে মাতলেন এমবাপ্পে

সব হারিয়ে মানবিক বিপর্যয়ের মুখে কড়াইল বস্তিবাসী

ঝিনাইদহে পুকুরে মিলল চা দোকানির মরদেহ।

ওসমান হাদির বোন পাচ্ছেন অস্ত্রের লাইসেন্স ও গানম্যান

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে দুর্নীতির মহা উৎসব।

সিলেটে সুনামগঞ্জের নোমান ফাহিম ক্রিকেট ক্লাবের জার্সি উদ্ভোদন অনুষ্ঠান অনুষ্ঠিত

জানা গেল হাদির খুনি শ্যুটার ফয়সালের সর্বশেষ অবস্থান

ঝিনাইদহের কালীগঞ্জের আজিজুল জটিল রোগে আক্রান্ত, সাহায্যের আবেদন