https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চাঁদা না পেয়ে নিরীহ ব্যাবসায়ীকে আওয়ামী দোসর তকমা দিয়ে দোকানে তালা, নেপথ্যে বিএনপি নেতা শাহীন

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৭, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

পটুয়াখালীতে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এক ব্যবসায়ীর দোকানে তালা দিয়েছেন পৌর বিএনপির উপদেষ্টা কমিটির নেতা শাহিন গাজী ও তার সহযোগীরা। এ বিষয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার কাছে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ওই ব্যবসায়ীর নাম তৌহিদুল ইসলাম (৫৮)। তিনি পটুয়াখালী শহরের কলাতলা হাউজিং স্টেট এলাকায় বাসিন্দা। তার বাসার পাশে জমিতে সম্প্রতি একটি দোকান নির্মাণ করেন।

তৌহিদুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য ২০ ডিসেম্বর থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন। এর মধ্যে গত বুধবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে তার মোবাইলে কল করেন বিএনপি নেতা শাহিন গাজী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও ঢাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নিতে যাতায়াত ব্যয় বাবদ তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। অসুস্থতার কথা উল্লেখ করে টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোন কেটে দেন শাহিন গাজী। শুক্রবার তার দোকানে তালা দেওয়া হয়।

তৌহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ বা অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। তবু এর আগেও আওয়ামী লীগের দোসর বলে হুমকি দিয়েছেন ওই নেতা।’

এ ব্যাপারে শাহিন গাজী বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগপন্থীদের বাসায় আশ্রয়, বৈঠক ও আর্থিক সহায়তা দিয়ে আসছেন তৌহিদুল। এজন্য তার দোকানে তালা দেওয়া হয়েছে। চাঁদা চাওয়া হয়নি। বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) জানিয়েছি আমি।’

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমি এখানে সদ্য যোগদান করেছি। অনেকের সঙ্গে পরিচয় নেই। আর অন্যায়ভাবে কারও দোকানে তালা দেওয়া আইনসম্মত নয়, সেখানে অপরাধ করে আমাকে জানানোর প্রশ্নই ওঠে না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, ‘তারেক রহমানের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে ছাড় দেওয়ার সুযোগ নেই। উপযুক্ত তথ্যপ্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো আমরা।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

১৮ হাজার ব্যাগ রক্তদান; কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর প্রস্তাবও ছিল

কক্সবাজার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অর্ধ লক্ষাধিক ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান কে গুলি করে হত্যা।

শ্যামনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার প্রদান ও প্রস্তুুতি সভা অনুষ্ঠিত।

কালিগঞ্জে এসএসসি পরিক্ষায় ফেল করায় এক স্কুল-ছাত্রীর আত্মহত্যা

বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলার শুকনো খাবার, স্যালাইন ও পানি বিতরণ 

পীরগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঝিনাইদহে বিকাশ প্রতারক চক্রের হোতা রাজু গ্রেফতার।