https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন গ্রহণ করলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন

প্রতিবেদক
Rubel Sardar
ডিসেম্বর ২৪, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বরিশাল-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন গ্রহণ করলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশাল-৩ (১২০) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র গ্রহণ করেন বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বরিশাল-৩ আসনের জন্য বিএনপির দলীয় মনোনয়ন গ্রহণ করেন তিনি।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করেন। ওই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বরিশাল-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এর আগে গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও ওই দিন বরিশাল-৩ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। পরে আলাদাভাবে এ আসনের প্রার্থীর নাম জানানো হবে বলে জানিয়েছিলেন বিএনপি মহাসচিব।

বিএনপির নেতাকর্মীরা জানান, দল ও সাধারণ জনগণের সমর্থন নিয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদীন নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়ায় পুনাক সভাপতির অনুকূলে সেলাই মেশিন প্রদান

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

জনগনের নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে হবে- অধ্যক্ষ সাইয়্যেদ আহমদ

মা ছেলের একসঙ্গে এসএসসি পাস

ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদীনের উপস্থিতিতে বাবুগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপি, শতভাগ বিজয়ের সম্ভাবনা দেখছেন নেতাকর্মীরা

নাটোরে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, ২০০ ছুঁইছুঁই

নীলফামারীর জলঢাকা থানায় ৪০০ বোতল ফেনসিডিল সহ দুইজন গ্রেফতার।

সুরভী দ্রুতই প্রতিকার পাবে, আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

রেললাইন উপড়ে ফেলেছে বিএনপির কর্মীরা দুটি বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ

গোপালগঞ্জে ভিন্ন চিত্র, ভোটার উপস্থিতি নেই বললেই চলে