https://www.facebook.com/shirsokhabor/
Monday , 29 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবেদীনের মনোনয়নপত্র দাখিল

বরিশাল আসনে বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবেদীনের মনোনয়নপত্র দাখিল

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ২৯ ডিসেম্বর বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক আবদুল করিম হাওলাদার, সামসুল আলম ফকির, আরিফুর রহমান শিমুল সিকদার, কাজী নজরুল ইসলাম মিরন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল চন্দ্র সাহা, জাহাঙ্গীরনগর ইউনিয়ন সভাপতি আবদুল মালেক সিকদার, কেদারপুর ইউনিয়ন আহ্বায়ক মো. কামাল হোসেন হাওলাদার, কেদারপুর ইউনিয়ন সাবেক যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান খোকন, চাঁদপাশা ইউনিয়ন আহ্বায়ক আলমগীর হোসেন স্বপন, মাধবপাশা ইউনিয়ন সভাপতি অহিদুল ইসলাম খান, রহমতপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক রাজন সিকদার, দেহেরগতি ইউনিয়ন সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত ও বিএনপি নেতা মনিরুজ্জামান খোকন মাস্টার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম তোতা, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সদস্য সচিব খান মো. জসিম উদ্দীন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত মৃধা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জয়নুল আবেদীন মনোনয়নপত্র দাখিলের পরে বলেন, আমরা জনগণের আস্থা সমর্থনকে সামনে রেখে এই আসনে শতভাগ বিজয় অর্জনের জন্য কাজ করছি। সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একযোগে আগামী নির্বাচনে সঠিক ফলাফল নিশ্চিত করবো।

উল্লেখ্য, বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, ইকবাল হোসেন তাপস ও গণ অধিকার পরিষদের প্রার্থী ফারদিন ইয়ামিন প্রমুখ।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মান্দায় টিআর প্রকল্পের চেক বিতরণ করলেন এমপি ইমাজ

ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে বিএনপি নেত্রী বেগম সেলিমা রহমান, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

বেগমগঞ্জের মিরওয়ারিশপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরন

দাওয়াত দিয়ে নগদ টাকা নেওয়া বন্ধের দাবি

বন্ধু কুবির রক্তদাতা সম্মাননা ও বর্ষপূর্তি উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় এড-মেকিং কম্পিটিশন

নলডাঙ্গা ইউএনও অফিসে ঢুকে গাড়িচালককে মারার চেষ্টা, মামলা

খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে – দেবদাস রায় বাবুল

ঘোষণার আগেই ফিফার বর্ষসেরার নাম ফাঁস!

Huuuge Casino On The Web Huuuge Video Games Technical Support And Help Cente

Huuuge Casino On The Web Huuuge Video Games Technical Support And Help Cente