https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মাদক ব্যবসার জেরে গুলিবিদ্ধ হন এনসিপি নেতা মোতালেব: র‍্যাব

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়া ফ্ল্যাটে মাদক ব্যবসা চলতো। মাদক ব্যবসার জের ধরেই মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র‌্যাব-৬।

র‍্যাব-৬ এর ভারপ্রাপ্ত সিও মেজর মো. নজমুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় গুলি নিক্ষেপকারী সন্ত্রাসী ডি কে শামীম ওরফে ঢাকাইয়া শামীম ও তার সহযোগী মহাদীনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জবানবন্দিতে তারা জানিয়েছে, মাদকদ্রব্য ইয়াবা আনতে মোতালেব শিকদারের কাছে গেলে চাহিদা মোতাবেক মাদকদ্রব্য না পাওয়াতে গুলির ঘটনা ঘটিয়েছে তারা।

তিনি আরও বলেন, ওই ফ্ল্যাটে মাদক সেবনের একটা আখড়া বসতো ও মাদকের রমরমা ব্যবসা চলতো। তবে মোতালেব শিকদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিনা ও মাদক ব্যবসার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরে বিষয়টি সম্পূর্ণ জানা যাবে।

তিনি আরও বলেন, ঢাকাইয়া শামীম ও মাহদীনের নামে একাধিক মামলা রয়েছে। তাদের সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতারে ও অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলছে।

এর আগে গত সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজের একটি ফ্ল্যাটে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। ঘটনার দিন রাতে মোসা. তনিমা ওরফে তন্বী নামের এক নারীকে আটক করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীর বেগমগঞ্জে বাবার সম্পত্তির জন্য ভাই-ভাতিজার হাতে ছোট ভাই ও তার গর্ভবতী স্ত্রী লাঞ্ছিত

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের প্রস্তুতি নিচ্ছেন অসাধু জেলেরা

তাহিরপুরে বিভিন্ন কর্মসূচীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ঝিনাইদহে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ১

আ. লীগ নেতার বিরুদ্ধে কৃষি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগ

পাবনায় অটোরিক্সা চালককে নির্মমভাবে হত্যার মূল রহস্য উদঘাটন

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার ইঙ্গিত

২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

গোমস্তাপুরে পায়খানার ট্যাংকিতে পরে এক শ্রমিকের মৃত্যু

বঙ্গবন্ধু সাধারণ মানুষের অর্থনৈতিক বঞ্চনার কথা বলেছেন : সাবেক গভর্নর আতিউর রহমান