মো রোহান হোসেন,ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:
ছোটবেলা থেকে কাঠের সঙ্গে মিতালী বিপেন রায়ের দীর্ঘ ৩২ বছর ধরে কার্ড দিয়ে বিভিন্ন সরঞ্জাম তৈরি করেন তিনি। দীর্ঘদিন কাঠের জিনিসপত্র তৈরি করা বিপেন কার্ড দিয়ে প্রধানমন্ত্রীর জন্য কিছু করার চিন্তা করেন সে ভাবনা থেকেই প্রধানমন্ত্রীর জন্য চেয়ার বানানোর পরিকল্পনা তার মাথায় আসে, যা তিনি উপহার হিসেবে প্রধানমন্ত্রী কে দিবেন বিপেন রায় ঠাকুরগাঁও জেলার সালান্দর গ্রামের বাসিন্দা সে ভাবনা থেকেই শুরু করেন চেয়ার বানানোর কাজ নিজে হাতে দক্ষতা দিয়ে প্রধানমন্ত্রী জন্য তৈরি করলেন নৌকার আদলে এক অসাধারণ চেয়ার এই চেয়ার দেখতে এখন প্রতিদিনই শত শত মানুষ ভিড় করছে বিপেন রায়ের বাড়িতে। তিনি তার স্বপ্নের এই চেয়ার প্রধানমন্ত্রী কে উপহার হিসেবে দিতে চান।
বিপেন এর বাড়িতে গিয়ে দেখা যায় চেয়ারের দু’পাশে একপাশে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি খোদাই করে আঁকা হয়েছে অপর পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নৌকার আদলের তৈরি করেছে চেয়ারটি নিচের অংশে ও উপরে উভয় জায়গায় স্থান পেয়েছে দুটি নৌকা।
চেয়ার তৈরি সম্পর্কে জানতে চাইলে বিপেন বলেন যখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর পদ্মা সেতুর উদ্বোধনের কথা জানতে পারি তখন ভাবলাম তিনি আমাদের এত বড় একটা উপহার দিলেন ছোট্ট মানুষ হিসেবে আমিও প্রধানমন্ত্রীকে একটা উপহার দেওয়ার কথা ভাবলাম এই চেয়ার তৈরি করতে গিয়ে আমাকে রাত দিন পরিশ্রম করতে হয়েছে কবে কাজ শেষ করতে পারবো এই চিন্তায় ছিলাম। তার এই কাজটি সত্যিই প্রশংসার দাবিদার আমি মন থেকে তাকে ধন্যবাদ জানাই এ কাজের জন্য ।
ঠাকুরগাঁও সদর উপজেলা সাধারণ সম্পাদক ও ১৪ নম্বর রাজগাও ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ ইসলাম বলেন আমি চেয়ারটি দেখতে গিয়েছিলাম বিপেন অনেক সুন্দর করে এই চেয়ারটি তৈরি করেছেন । মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছেন তিনি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব তিনি যেন চারটি গ্রহণ করেন বিপেন প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসার প্রতীক হিসেবেই এই চেয়ারটি তৈরি করেছেন।



















