https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার বিদেশ যাত্রা স্থগিত

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ৬, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শে আপাতত খালেদা জিয়ার বিদেশ যাত্রা স্থগিত রাখা হয়েছে।

আজ শনিবার দুপুরে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সামনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিদেশে নেওয়ার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি—এটা যেমন সত্য, অন্যদিকে বোর্ড মনে করেছে এই মুহূর্তে তাঁর ফ্লাই করা সঠিক হবে না। তাই বিদেশে নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাই নির্ধারণ করবে, কখন তাঁকে বিদেশে নেওয়া যাবে। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত রয়েছে।’ ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা যুক্ত আছেন এবং পুরো চিকিৎসা প্রক্রিয়া তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমন্বয় করছেন ডা. জুবায়দা রহমান।

সোশ্যাল মিডিয়ায় ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়েও সতর্ক করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। অনুরোধ করব—দয়া করে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এর আগেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহর অশেষ রহমতে খালেদা জিয়া সুস্থ হয়েছেন। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী, এবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। বিদেশ যাত্রার জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর উঠান বৈঠক

মিথ্যা সংবাদ প্রকাশের’ প্রতিবাদ জানালেন মাশরাফি

জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ এর প্রতিবাদ

গোমস্তাপুরে ২০ শিক্ষার্থী পেল বাইসাইকেলে

‘আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু’—হুমকির পর সহযোদ্ধাকে জানিয়েছিলেন নিহত রুমী

রাজারহাটে প্রতিবন্ধীর প্রাণ কেড়ে নিল অটোরিক্সা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব

জামায়াতের সঙ্গে জোট, বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের

ফার্মেসিতে মাথায় অস্ত্রোপচারে ৯ মাসের শিশুর মৃত্যু

মসজিদের মক্তবে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেফতার