https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শরীয়তপুরে ছাত্রদল-এনসিপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ: আহত ৪

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২২, ২০২৫ ১:২১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এই সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শহিদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন এনসিপি নেতা-কর্মীরা। মিছিলটি শহরের ব্যস্ততম চৌরঙ্গী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল সাইড দেয়া নিয়ে এনসিপি কর্মীদের সঙ্গে এক ছাত্রদল কর্মীর কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ওই ছাত্রদল কর্মীকে মারধর করা হয়েছে-এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের একদল নেতা-কর্মী ঘটনাস্থলে এসে এনসিপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দে শহর প্রকম্পিত হয়ে ওঠে। ককটেলের আঘাতে ছাত্রদলের অন্তত চারজন নেতা-কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ উঠেছে, সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য উপস্থিত থাকলেও তাদের শুরু থেকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। প্রায় ৪০ মিনিট ব্যাপী তাণ্ডব চলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। শহর জুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণা’র আটপাড়ায় আওয়ামিলীগ এর শান্তি সমাবেশ অনুষ্টিত

জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম শামীম এর সাথে শুভেচ্ছা বিনিময় করলেন উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ

শ্যামনগরে হরিণের মাংস সহ পাচারকারীকে আটক করছে বনবিভাগ

এক বছর পর ৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেল পাবনা জেলা আ.লীগ

ঝিনাইদহের ব্যস্ত সড়কের উপর গাছের ডাল পড়ে আছে মাসের পর মাস।

স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

সুনামগঞ্জে ভাষা শহীদের প্রতি জাতীয় শ্রমিকলীগের শ্রদ্ধা

ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গাড়িচালককে গুলি

সাকসেস মেথড একাডেমি কর্তৃক বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: প্রধান উপদেষ্টা