https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সাবেক মন্ত্রী শাজাহানের বাড়ি পাহারা দেওয়া সেই যুবদল নেতার পদ স্থগিত

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ২৪, ২০২৫ ৭:৩২ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ-পরিবহণ মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও তার ভাইদের বাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারীর পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফারুক মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক পদে ছিলেন। এর আগে গত রোববার (২১ ডিসেম্বর) তাকে ৩ দিনের সময় দিয়ে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে গত শনিবার (২০ ডিসেম্বর) মাদারীপুরের বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গ্রুপে আওয়ামী লীগ নেতা শাজাহান খানের বাড়ি ও তার ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘেরাও করার কর্মসূচির ডাক দেওয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। পরে মাদারীপুর শহরের চাঁনমারি মসজিদের সামনে শাজাহান খানের আলিশান দশ তলা ভবনসহ তার ভাইদের চারটি বাড়ি, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও পেট্রোল পাম্পে কোনো ধরনের সহিংসতা যেন না হয় তার জন্য যুবদলের আহ্বায়ক ফারুকের নেতৃত্বে তার অন্তত অর্ধশত কর্মীরা শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পাহারা দেন। তাদের এ কার্যক্রমের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনাটি গত রোববার কেন্দ্রীয় যুবদলের নজরে আসলে তাৎক্ষণিক ফারুককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। সেই নোটিশে তিন দিনের মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়। এরপর ব্যাখ্যা শুনে সোমবার রাতে তার সব পদ স্থগিত করে যুবদল।

এদিকে শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান আসিব খান বর্তমানে কারাগারে রয়েছেন। তার ভাইয়েরাসহ পরিবারের অধিকাংশ লোক পলাতক থাকলেও মাদারীপুরে তাদের পরিবহণ, আবাসিক হোটেল, পেট্রোল পাম্পসহ সব ধরনের ব্যবসাবাণিজ্য সচল রয়েছে।

এ বিষয়ে মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারী বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অভিযোগ দিয়েছে সেন্টু খান। নতুন বাসস্ট্যান্ড ও তেলপাম্পের থেকে ৩ থে‌কে ৪ কিলোমিটার দূরে শাজাহান খানের বাড়ি, সেখানেতো আমাদের কোন লোক যায়নি। পাহারা দিলো কীভাবে? আর আমার নামে নাকি ৪টা বাড়ি লিখে দিচ্ছে যাচ্চু খান। আমি সেই ৪টা বাড়ি নাকি দখল কইরা খাই। কিন্তু আমিতো যাচ্চু খানের বাড়িই চিনি না। সেন্টু খান এই বানোয়াট কাজগুলো করছে।’

এসময় পদ স্থগিতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পদ স্থগিত করছে কিনা আমি এখনো নিশ্চিত না। তবে স্থগিত আদেশ হয়ত দুই চারদিন থাকতে পারে। নোটিশ অনুযায়ী সশরীরে পার্টি অফিসে গিয়ে কথা বলেছি। এখন ঢাকায়ই আছি। ফোন করে স্থগিত করছে কিনা জানতে হবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাবনায় ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ ও চেক বিতরণ

এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না বিএনপি-জামায়াত: সারজিস আলম

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

দৌলতপুর মডেল কলেজে অনার্স প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন

ঝিনাইদহে নাশকতার আশঙ্কা ও বিস্ফোরক আইনে ৩৯ জনকে আটক করেছে পুলিশ।

বানারীপাড়ায় নিজের জমিতে বেড়া দিতে প্রতিপক্ষের বাধার মুখে শারমিন সুলতানা লাকি

কালীগঞ্জে বিদ্যুৎ কেড়ে নিল একই পরিবারের দুটি প্রাণ

চৌমুহনীতে ভোক্তা অধিকারের অভিযান; নকল ক্যাবল বিক্রিয় ও মূল্য তালিকা মুছে পেলার দায়ে ৩০,০০০ টাকা জরিমানা

প্রবাসীর ঘুমন্ত স্ত্রী-সন্তানকে পিটিয়ে হত্যা

রাণীশংকৈলে ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ