https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোলাম আযম ও নিজামীকে সূর্যসন্তান বলায় ছাত্রদল-ছাত্রশিবির নেতাকর্মীদের হট্টগোল

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ১৪, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতা গোলাম আজম ও মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতা যুদ্ধে দেশের ‘সূর্য সন্তান’ ও দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করার প্রতিবাদে হট্টগোল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (১৪ ডিসেম্বর) সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এ ঘটনা ঘটে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, “উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।” শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো নিয়ে শুরুতেই মিলনায়তনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

এরপর তিনি তার বক্তব্যে শ্রদ্ধাভরে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একইসঙ্গে তিনি বলেন, “মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশের সূর্য সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আযমসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশপ্রেমিক সকল মানুষদের স্মরণ করছি।”

এই বক্তব্যের পরপরই অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান এবং অনুষ্ঠান বয়কট করেন। একপর্যায়ে মিলনায়তনের ভেতর ছাত্রশিবির ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও হট্টগোল শুরু হয়। ছাত্রশিবির নেতার বক্তব্যের প্রতিবাদে মিলনায়তনের ভেতরেই বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রদল নেতাকর্মীরা।

কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বিজয়ের মাসের শুরুতেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের মতো বক্তব্য দেওয়া বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।” তিনি অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী দিনে ইসলামী ছাত্রশিবির আবারও এমন বক্তব্য বা স্লোগান দিলে সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মামুন আল হাসান বলেন, অনুষ্ঠানটি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল। কিন্তু ছাত্রদল নেতারা তার বক্তব্যের পুরো বিষয়বস্তুকে বিকৃতভাবে উপস্থাপন করে জামায়াত-শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। তিনি দাবি করেন, “বিগত ফ্যাসিস্ট সরকার বিচার বহির্ভূতভাবে ও নিজস্ব আদালত তৈরি করে জামায়াতের যেসব নেতাদের হত্যা করেছে, সেসব নিয়ে মিথ্যা বক্তব্য দেওয়া হয়েছে এবং মৃত মানুষদের নিয়ে বিষোদগার করা হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদল নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করেছেন, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রশিবির।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

অবশেষে জানা গেলো বৈদ্যুতিক মিস্ত্রি বেলাল হোসেনের দুর্ঘটনার রহস্য

কাতারের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবল-২০২২

সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩

পেশায় আইনজীবী হলেও ওকালতিতে আয় নেই দুলুর

কুমারখালী তে হকারের বসতবাড়ী দখল ও স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

পীরগঞ্জে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ।

পুলিশ তদন্তে পানিতে ডুবে মৃত্যু, পিবিআই তদন্তে হত্যা

আধুনিক যুগে অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার কমাতে বই পড়ার বিকল্প নেই

কারাবন্দি ইমরান খানের মৃত্যুর গুজব, উত্তপ্ত পাকিস্তান