https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

হাদির ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে: ইনকিলাব মঞ্চ

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ১৭, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ বুধবার নিজেদের ফেসবুক পেজের একটি পোস্টে ইনকিলাব মঞ্চ বিষয়টি জানায়। সেখানে বলা হয়েছে, ‘স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো জায়গায় হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে।’

পোস্টে আরও বলা হয়, ‘হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান করেছে তার পরিবার। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবাহ নসীব করেন।’

এর আগে গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি।

গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

এরপর গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবতরণের প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় উগ্রবাদ প্রতিরোধে দফাদার ও চৌকিদারদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হাদি শহীদ হলেও সংসদ নির্বাচনে লড়বেন তার বোন

বাজেট আসার পরেও হচ্ছে না নাজিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেইট

সীতাকুণ্ডে ১৭ দিন ব্যাপী চলবে সিকিউর সিটির বিক্রয় উৎসব

মনোহরদীতে ৮ কলেজের ৪ টিতে ই ভারপ্রাপ্ত অধ্যক্ষ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কিন্ডার গার্টেন স্কুলের উদ্বোধন করেন- এমপি রতন

বাবুগঞ্জে বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সাথে উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র শাহবাগ, আহত ৫

পীরগঞ্জে শীতবস্ত্র বিতরণ ২০২৩।

ডাকসু ভিপি সাদিক কায়েম শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে বাকস্বাধীনতা হরণ করেছে: ছাত্রদল