https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ভোর বেলা বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মৃত্যু

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ৮, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেছে একটি বসতঘর। এ সময় ওই ঘরে থাকা সোহান নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, ভোর ৪টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল-চালা উড়ে গেছে। ঘটনাস্থলে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে ছিল। ভোর ৪টার দিকে বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে স্থানীয়রা গিয়ে দেখেন একটি ঘরের লন্ডভন্ড অবস্থা। এর কিছু দূরেই এক যুবকের মরদেহ পাওয়া যায়।

পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে, ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ধর্মীয় অবমাননার ঘটনায় মাঝিপাড়ার পরিতষের ১১ বছরের সাজা দিয়েছে আদালত।

পাবনায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার 

জবিতে সাংবাদিকের উপর হামলা

আমতলীতে কোটি টাকা নিয়ে সমবায় সমিতি উধাও টাকা ফিরে পেতে গ্রাহকদের বিক্ষোভ

ইউএসডিও সমৃদ্ধি কর্মসূচি আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বেগমগঞ্জের মিরওয়ারিশপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরন

মনোহরদীতে ৮ কলেজের ৪ টিতে ই ভারপ্রাপ্ত অধ্যক্ষ

আবারও পেনাল্টিতে হেরে বিদায় ব্রাজিলের

শালিশে অংশ নিতে থানায় এসে আটক, জাতীয় পার্টি নেতা ইউপি সদস্য আব্দুস সালাম

কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম’র সাথে জেলা-উপজেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ