https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শালিশে অংশ নিতে থানায় এসে আটক, জাতীয় পার্টি নেতা ইউপি সদস্য আব্দুস সালাম

প্রতিবেদক
Rubel Sardar
জানুয়ারি ১০, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

শালিশে অংশ নিতে থানায় এসে আটক, জাতীয় পার্টি নেতা ইউপি সদস্য আব্দুস সালাম

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ–২’-এর অংশ হিসেবে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালামকে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। তিনি জাতীয় পার্টির কেদারপুর ইউনিয়ন শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে বাবুগঞ্জ থানার সামনে থেকে তাকে আটক করা হয়। থানা সূত্রে জানা গেছে, তিনি একটি বিস্ফোরক মামলার সন্দেহভাজন আসামি।

পুলিশ জানায়, গত বছরের ২১ নভেম্বর দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাবুগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে আব্দুস সালামের নাম অন্তর্ভুক্ত ছিল।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ এহতেশামুল ইসলাম বলেন,
“থানার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, ইউপি সদস্য আব্দুস সালাম শালিশে অংশ নিতে থানায় এসেছিলেন। শালিশ চলাকালীন বা তার আগেই পুলিশ তাকে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। সব দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ইউপি সদস্যকে আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। থানার সামনেই অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রহমতপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনের ওয়ার্ডবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাদিয়া আক্তার লিপি

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের পাশে শহিদ আফ্রিদি

বানারীপাড়ায় ন্যাশনাল সার্ভিসের কমিটি গঠন সভাপতি সুমন দেবনাথ, সম্পাদক সজল চৌধুরী 

নেত্রকোণায় মানস কানন’র আলোচনা সভা অনুষ্ঠিত

সোডা-চিনি মিশিয়ে ঘনত্ব বাড়ানো হয় দুধের, পাঠানো হয় ঢাকায়

বাসে চলছে ভাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ, স্বপ্ন বুনছেন বেকার তরুণ তরুণীরা।

ইমাজ উদ্দীন প্রাং এমপি মহাদয়ের হস্তক্ষেপে রাস্তা সংষ্কার

আওয়ামী লীগের ভোট পেতে চায় জাতীয় পার্টির দুই অংশই

এসএসসি পরীক্ষার ভালো ও খারাপ ফলাফলকে নিয়ে অবিভাবকদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি

জবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত