https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ৭ মে ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

প্রতিবেদক
Rubel Sardar
মে ৭, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বাবুগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

বাবুগঞ্জ প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার আওতাধীন চাঁদপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষা–২০২৬ এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, কলম, দাওয়াতি আহ্বান ও সংগঠনের পরিচিতি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানবিক ও দাওয়াতি এ কর্মসূচির মাধ্যমে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও উৎসাহ প্রদান করা হয়। এ সময় নেতৃবৃন্দ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন এবং তাদের সফলতা কামনা করেন।

চাঁদপাশা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ইয়াসিন খলিফার সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন সিয়াম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মোঃ মাহমুদ হাসান, দাওয়াহ্ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ শাকিল আহমেদ এবং প্রকাশনা ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মৃধা।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়ন শাখার সহ-সভাপতি তৌসিফ আহমেদ সাকিল, সাংগঠনিক সম্পাদক হাফেজ আদিল কাউসার, দাওয়াহ্ ও প্রশিক্ষণ সম্পাদক হাফেজ হাবিবুল্লাহ্, অর্থ ও কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম ইয়ামিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মারুফ এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ রাকিবুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত।

হাতীবান্ধায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু ট্রাকচাপায়

সুনামগঞ্জে ভাষা শহীদের প্রতি জাতীয় শ্রমিকলীগের শ্রদ্ধা

কাঠালিয়ায় বিদ্যুৎের শর্ট খেয়ে ঘটনাস্থলেই মারা যায় ১ যুবক

জবি শিক্ষকের ইয়ং সাইন্টিস্ট অ্যায়ার্ড

রাণীশংকৈলে নদীতে গোসল করতে গিয়ে এক শিশুর মৃত্যু।

বৃষ্টি কমায় বন্যার উন্নতি, সচল হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

কালীগঞ্জে জামিনে বের হয়ে বাদীর কান কামড়ে ছিঁড়ে নিলো আসামীরা।

বাংলাদেশ জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নাটোরে বিএনপির কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ: পাল্টা-পাল্টি অভিযোগ