বাবুগঞ্জে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাবুগঞ্জ প্রতিনিধিঃ কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ-মাদ্রাসা শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ গঠনে শিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও উন্নত রাষ্ট্র গড়তে ছাত্রদলকে রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ছাত্রদলকে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে নেতা-কর্মীদের রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাবুগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান (আল-আমিন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শফিকুল ইসলাম।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিমেল, দেওয়ান মামুন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু,বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি আজিজুল হক,বরিশাল জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক ইব্রাহিম শরীফ,সহ সাধারন সম্পাদক ফারুক শিকদার।
আরো উপস্থিত ছিলেন- বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত হোসেন মৃধা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল হাসান সোহাগ, যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান হাওলাদার, ঢাকা কলেজ শাখা ছাত্রদল নেতা ইমাম, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জিয়া, মোয়াজ্জেম, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান রবিন, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদল নেতা সাইমুন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-মামুন, রাকিব হাসান রুবেল,কামরুল হাসান সজিব,নিয়াজ মোর্শেদ,রিয়াজ মাহমুদ,জুবায়ের হোসেন ওয়াশিকুর রহমান বাপ্পি, বিপ্লব মিস্ত্রি,শাহীন হোসেন।
এছাড়াও বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নাফিজুর রহমান আসিফ সিকদার ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,কৃষি কলেজ ছাত্রদল সভাপতি সালমান মাহমুদ,সরকারী আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি সাকিব মল্লিক সাধারন সম্পাদক আসিফ সাংগঠনিক সম্পাদক জুই চর সাধুকাঠি ইসলামীয়া মাদ্রাসা ছাত্রদল সভাপতি কাওসার আমিন,সাধারণ সম্পাদক সাকিব,সাংগঠনিক সম্পাদক আনজীম,মাধবপাশা ইউনিয়ন ছাত্রদল সভাপতি রনি,সিনিয়র সহস়ভাপতি জসিম উদ্দিন সিনিয়র যুগ্ম সম্পাদক শাওন সরদার,দেহেরগতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহীন বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক নাদিম রহমতপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফেরদৌস খান সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন চাদপাশা ইউনিয়ন ছাত্রদল নেতা তুহিন,বুলবুল,সাইদুল,কাওসার,রাব্বি,কেদারপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নাসির দুয়ারী,রায়হান,সানি,শাহাদাৎ,মুন্না,আগরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা পলাশ,আতিক,রাসেল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















