https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে ভাঙা পা নিয়েও ধানের শীষে ভোট চাইলেন যুবদল নেতা রুবেল হোসেন

প্রতিবেদক
Rubel Sardar
জানুয়ারি ৩১, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বাবুগঞ্জে ভাঙা পা নিয়েও ধানের শীষে ভোট চাইলেন যুবদল নেতা রুবেল হোসেন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ভাঙা পা, তীব্র ব্যথা—তবুও অটুট মনোবল। রাজনীতির মাঠে ত্যাগ ও দায়িত্ববোধের এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক  মোঃ রুবেল হোসেন। বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে ভাঙা পা নিয়েই বিএনপি মনোনীত অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

শারীরিক অসুস্থতা ও চলাফেরার সীমাবদ্ধতাকে উপেক্ষা করে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন রুবেল হোসেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে ভোট প্রার্থনা করেন।

শনিবার ৩১ জানুয়ারি বিকেলে রহমতপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফ হোসেন ওমর, যুগ্ম আহবায়ক  ফরিদ উদ্দীন মৃধা, মাসুম বিল্লাহসহ  রহমতপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সাধারনসম্পাদকসহ স্থানীয় যুবদল নেতাকর্মীরা।

গণসংযোগকালে আবেগঘন কণ্ঠে  মোঃ রুবেল হোসেন বলেন,“ব্যক্তিগত কষ্ট আমার কাছে বড় নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করেই রাজনীতিতে এসেছি। ঘরে বসে থাকা আমার জন্য অত্যন্ত কষ্টকর। ইনশাল্লাহ, আগামী ১২ তারিখ জনগণের ভালোবাসা ও সমর্থনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বিজয়ী করবো।”

উল্লেখ্য, গত মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে রুবেল হোসেনের একটি পা ভেঙে যায়। চিকিৎসকদের বিশ্রামের পরামর্শ থাকা সত্ত্বেও তিনি নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তার এই ত্যাগ ও দৃঢ়তা স্থানীয়দের হৃদয় ছুঁয়ে গেছে।

স্থানীয়রা জানান, ভাঙা পা নিয়েও একজন নেতার এমন আত্মত্যাগ ও সংগ্রামী মানসিকতা তাদের অনুপ্রাণিত করেছে। তাদের মতে, রাজনীতিতে এ ধরনের ত্যাগই জনগণের আস্থা ও ভালোবাসা সৃষ্টি করে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে পালিত হয় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস

চৌমুহনীতে ফল ব্যবসায়ীর দোকানে চুরি : এক কোটি আশি লক্ষ টাকা সিন্ধুক ভেঙ্গে নিয়ে গেছে

সাতক্ষীরার শ্যামনগরে ফের এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

রহমতপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত আসনের ওয়ার্ডবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাদিয়া আক্তার লিপি

বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা : মির্জা ফখরুল

নোবিপ্রবিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

নেত্রকোণায় শেখ হাসিনা জেলা ভিত্তিক অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ উদ্বোধন

গোলাম রহমান চৌধুরী জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

নতুন শিক্ষাক্রমে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি বাৎসরিক মূল্যায়ন এবং শ্রেণি উত্তরণ এর কৌশল