https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎নাজিরুল

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ৩, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও ট্রাফিক পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিরুল ইসলাম নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বগুড়া শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে নাজিরুল ইসলাম নাজিরের একটি বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় তার অপেশাদার ও অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

অভিযুক্ত নাজিরুল ইসলাম শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মালিপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান ভোলার ছেলে। তিনি উপজেলা বিএনপির সহ-যুব সম্পাদক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নাজির এমন কিছু কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন যা দলের শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থি। এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর জেলা বিএনপির নির্দেশনায় শাজাহানপুর উপজেলা বিএনপি তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে।

এদিকে ‎ভিডিওটি ভাইরাল হওয়ার পর নাজিরুল ইসলাম নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। তবে দলের হাইকমান্ড বিশৃঙ্খলা ও জনবিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় শেষ পর্যন্ত তাকে পদ হারাতে হলো। এলাকায় এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও বিএনপির সাধারণ কর্মীরা একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

‎এ বিষয়ে শাজাহানপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান মামুন বলেন, ‎দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের ভাবমূর্তি বজায় রাখার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের নীতি অমান্য করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দল কঠোর অবস্থানে থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাগমারা থানার ৫নং আউচপাড়া ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষকদল আহবায়ক কমিটি গঠন।

তাহিরপুরে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা পরাজিত প্রার্থীর সমর্থকের উপর অতর্কিত হামলা

জবি শিসের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ভূয়া সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদলিপি

সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জের পাগল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলাদাভাবে ৪ শতাধিক গরীর নারীপূরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

“পরীক্ষার মাধ্যমে শুদ্ধতা শেখাতে হবে, উচ্চশিক্ষা শুধু চাকরির জন্য নয়‘‘

বরিশাল-৩ আসনে জামানত হারালেন তিনবারের এমপি টিপুসহ চার প্রার্থী

সিরাজগঞ্জে পালিত হয় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস

লালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

নির্বাচনী এলাকায় শেখ হাসিনার উন্নয়ন প্রচারে এমপি জগলুলেল লিফলেট বিতরণ

কিশোরগঞ্জে ইউএনও হিসেবে যোগ দিলেন সাবেক লাক্স সুন্দরী তানজিয়া