মোঃ তৌফিকুর ইসলাম আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আগামী ৫ জুন ২০২৪ তারিখে চতুর্থ ধাপে ষষ্ঠ আমতলী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোট গ্রহণের বাকি এখনো চারদিন এরই মধ্যে একটি উৎসব মুখোর পরিবেশ বিরাজ করছে উপজেলা জুরে।
নির্বাচনীয় প্রচার প্রচারণায় মুখরিত আমতলী উপজেলা,
আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে এখনো পর্যন্ত চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। উপজেলা অন্তর্গত আঠারগাছিয়া ইউনিয়ন এর মো. গাজী আনোয়ার হোসেন বলেন আমতলী উপজেলাকে চাঁদাবাজ, মাদক,অপরাজনীতির হাত থেকে বাঁচাতে, আমি একজন যুবলীগ নেতা হিসেবে আনারস মার্কার প্রার্থী আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ভাই এর বিকল্প দেখছিনা।
আপনাদের মাধ্যমে বলতে চাই আমতলী উপজেলাকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করতে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ভাইকে সকলের দল মত নির্বিশেষে ভোট দেয়া উচিত। একই ইউনিয়ন এর ছাত্রলীগ নেতা মো. রাশিদুল ইসলাম বলেন আমি একজন ছাত্রলীগ নেতা হিসেবে তার মতো যোগ্যতা সম্পন্ন আর কোন প্রার্থী দেখছি না। তাই আমি মনে করি তিনি বড় ব্যবধানে এই নির্বাচনে আনারস মার্কায় জয়লাভ করবেন। এছাড়াও আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে আরো তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।১, যুবলীগ নেতা এলমান উদ্দিন আহমেদ সুহৃদ (মটরসাইকেল) ২, আলতাফ হোসেন হাওলাদার (উঠ পাখি) ৩, মো. মোশারেফ হোসেন মোল্লা (ঘোড়া) মার্কায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচন যতই গনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই জমে উঠেছে পুরো নির্বাচনী এলাকায়। প্রচারণার শেষ মূহুর্তে জমে উঠেছে আমতলী উপজেলা পরিষদ নির্বাচন। আনাসর মার্কায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিপ্লবী নেতা , সমাজসেবক আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান এর পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে পুরো আমতলী উপজেলায়। তরুণ, বয়োজ্যেষ্ঠ সকল ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান । পাড়া মহল্লার আলোচনায় তার বিকল্প কাউকে দেখছে না স্থানীয় বাসিন্দারা।
ইতিমধ্যে আমতলী উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি ও কর্মীসমর্থকরা। পাশাপাশি জনগনের ভালোবাসা ও সমর্থন দু’টো তেই বেশ সারা পাচ্ছেন। আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান বলেন আমি কখনোই ব্যক্তি ক্ষমতায়নের জন্য রাজনীতি করিনি আমি জনগণের সেবা ও জনস্বার্থে রক্ষার্থেই রাজনীতি করি এবং করে যাব। এ ছারাও তিনি বলেন
- মাদক মুক্ত, সন্ত্রাস, ভূমিদস্যু ও চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক উপজেলা গড়তে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ।



















