https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তারেক রহমান দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

প্রতিবেদক
Rubel Sardar
জানুয়ারি ১৩, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

তারেক রহমান দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ হাজার মাইল দূরে থেকেও দলকে সুসংগঠিতভাবে পরিচালনা করেছেন। জনগণের দায়িত্ব কাঁধে নিতেই তিনি বাংলাদেশে এসেছেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান।

সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং বিকেলে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, “এই দেশ ধ্বংস করে দিয়ে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালিয়ে গেছে। ফ্যাসিস্ট সরকার তারেক রহমানের বিরুদ্ধে ৯২টি মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করেছে। শুধু কেন্দ্রীয় নেতারাই নয়, বাবুগঞ্জের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, “ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের প্রতীক। ধানের শীষ বাবুগঞ্জের প্রতিটি মানুষের প্রতীক। বাবুগঞ্জের মাটি আমার মাটি, এখানকার মানুষ মাটির মতোই খাঁটি।”

নিজ এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমি বাবুগঞ্জে আসার পথে রাস্তাঘাটের বেহাল দশা নিজ চোখে দেখেছি। আমি কথা দিচ্ছি, এই অবস্থা আর থাকবে না। নারী ও দেশের উন্নয়নের কথা সবচেয়ে বেশি ভেবেছেন বেগম খালেদা জিয়া। তারই সন্তান তারেক রহমান সুপরিকল্পিত কর্মসূচি নিয়ে দেশের উন্নয়নে এগিয়ে এসেছেন।”

অনুষ্ঠানে মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান এবং চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির ও মো. আরিফুর রহমান শিমুল শিকদার, বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান, উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা, যুবদলের সদস্য সচিব মো. ওবায়দুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজ আলম মিঠু, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন সিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি আতিক আল আমিন ও সদস্য সচিব ইয়াসিন আরাফাত, যুগ্ম আহ্বায়ক আকিব ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাবেক আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গোমস্তাপুরে ফেন্সিডিলসহ আটক ১ জন।

শেখ রাসেল স্মৃতি এস কিউ ফাউন্ডেশন আগানগর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শিশুর নখের ক্ষুদ্রকণা ও পায়জামায় পাওয়া আলামত ধরিয়ে দিল খুনিকে

টাঙ্গাইলে ৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল-গহনা কিনলেন মা, উদ্ধার করলো পুলিশ

তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না কেন তার বিরুদ্ধে?: এনসিপি নেতা

কুমিল্লার বুড়িচংয়ে মানসিক ভারসাম্যহীন যুবতীকে বাসে গণধর্ষণ, গ্রেফতার ৩।

লংগদুতে জমিসংক্রান্ত বিরোধে দু’পক্ষের মারামারি,আহত চারজন 

বরিশাল-৩ আসনে জামানত হারালেন তিনবারের এমপি টিপুসহ চার প্রার্থী

গোপালগঞ্জে প্রেমিকের কাছে ছুটে এসেছেন এক জার্মানি তরুণী