https://www.facebook.com/shirsokhabor/
Monday , 5 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মাদুরোকে আটকের পর নিন্দা জানিয়েছিলেন কলাম্বিয়ার প্রেসিডেন্ট, এরপরই হুঁশিয়ারি ট্রাম্পের

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর থেকে ৮টি যুদ্ধ থামানোর দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এগুলোর মধ্যে অনেক সংঘাতেই তার সক্রিয় অংশগ্রহণের অভিযোগ আছে। সেই বিতর্কের মধ্যেই এবার ভেনেজুয়েলায় সরাসরি সামরিক অভিযান ওয়াশিংটনের। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে— কোন দেশ হতে পারে ট্রাম্পের পরবর্তী টার্গেট?

মনরো ডক্ট্রিনের অংশ হিসেবে গোটা পশ্চিম গোলার্ধজুড়ে কেবল মার্কিন আধিপত্য বিস্তারের প্রচেষ্টায় অনুমান করা যায়, ট্রাম্পের পরবর্তী নিশানার তালিকায় সবার উপরে নাম কলম্বিয়ার। মাদুরোকে বন্দির পর দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আরেক সমাজতান্ত্রিক দেশ কিউবাকেও একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র হামলা না চালালেও শিগগিরই পতনের মুখে দেখবে তারা।

এছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমেরও কঠোর সমালোচক মার্কিন প্রেসিডেন্ট। দেশ চালানোর জন্য তাকে যথেষ্ট দক্ষ বলে মনে করেন না তিনি। ট্রাম্পের দাবি, নিজ দেশের মাদক চক্রগুলোকে নিয়ন্ত্রণে আনতে ভয় পাচ্ছেন এই রাষ্ট্রপ্রধান। এমন পরিস্থিতিতে মার্কিন হস্তক্ষেপের হুমকিতে মেক্সিকো।

বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন পরোক্ষভাবে সতর্কবার্তা দিচ্ছে এর মিত্রদেশ ইরানকে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ হামলা তেহরানের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপের পথ খুলে দেয়। এছাড়া, কিছুদিন আগে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সহায়তা করতে ইরানে সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বিএনপির ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাবুগঞ্জে কৃষক দলের সবুজ অভিযানের সূচনা

‘র‍্যাব নানাবিধ ভালো কাজ করে যাচ্ছে, আস্থা অর্জন করেছে’

বরিশাল-৩ আসনে হাতপাখা প্রতীক নিয়ে এককভাবে নির্বাচন করবেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে বালুবাহী ট্রাক্টর উল্টে এক বাক প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু

নোয়াখালীতে গ্রীন ক্লাইমেট ইনিশিয়েটিভ এর উদ্যোগে “পাওয়ার আপ” ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু!!

আমি আপনাদের এলাকার জামাই, ভালোবাসা দিবেন: তাহেরি

বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কচি তালুকদার

জনগনের নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে হবে- অধ্যক্ষ সাইয়্যেদ আহমদ

চালক সংকটে জবির পরিবহন খাত