https://www.facebook.com/shirsokhabor/
Friday , 9 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রাতের আঁধারে সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণ, বিজিবির বাধা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তঘেঁষা এলাকায় রাতের আঁধারে নতুন করে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের খুব কাছাকাছি প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে পাকা সড়ক নির্মাণের প্রস্তুতিমূলক কাজ চলছিল, যা বিজিবির হস্তক্ষেপে বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজে বাধা দিলে বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়। পরে তারা ধীরে ধীরে নির্মাণসামগ্রী সরিয়ে নিতে শুরু করে।

এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানাধীন মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর ১ এস থেকে ৯৩৪-এর ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-দিনহাটা সংযোগকারী একটি প্রধান সড়ক রয়েছে। ওই সড়কটি বাংলাদেশ সীমান্ত থেকে কোথাও ৫০ থেকে ৭০ গজ, আবার কোথাও ১০০ থেকে ১২০ গজ দূরত্বে অবস্থিত। সড়কের পূর্ব পাশে সম্প্রতি নতুন করে পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়, যা বিএসএফের পাহারায় মূলত রাতের আঁধারে চলছিল।

খলিশাকোঠাল সীমান্ত এলাকার বাসিন্দা মজির রহমান ও নুর আলম লিপু জানান, গত দুই থেকে তিন দিন ধরে বিএসএফ সদস্যরা পুরোনো সড়কের পাশেই নতুন সড়ক নির্মাণে ব্যস্ত ছিলেন। বিষয়টি নজরে আসার পর বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকায় টহল জোরদার করেন।

বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের বলেন, “বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বিজিবির টহল দল সীমান্তে সার্বক্ষণিক অবস্থান করছে। আমাদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ সড়ক নির্মাণের কিছু সরঞ্জাম সরিয়ে নিচ্ছে।”
এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় জানান, বিএসএফ নতুন সড়ক নির্মাণের উদ্দেশ্যে মাটি ভরাট করছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে বাধা দেয়। এর আগেও বুধবার সন্ধ্যায় এ বিষয়ে বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়।

তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সড়ক নির্মাণের বিষয়টি নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার (সিও) পর্যায়ে পৃথক পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ঘটনার পর সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে সতর্কতা ও উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কাবেরী রায়ের সাথে রাজারহাট মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

‘আপনার মেয়েকে মেরে ফেলেছি, লাশ নিয়ে যান’

হাদি হত্যার ঘটনায় ঘৃণাস্তম্ভ উদ্বোধন করলেন রাশেদ প্রধান

নীল জগৎ নিয়ে সিআইডিকে যা জানালেন সেই যুগল

লালপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু

ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ধানের শীষ রহমতের প্রতীক, সেই প্রতীকের পক্ষেই থাকার আহ্বান — বাবুগঞ্জের জনসভায় আলাল

‘হাতিরঝিল, এলিফ্যান্ট রোড, হাতিরপুল সবই আছে ঢাকায় হাতিই নেই কেবল’

লালপুরে প্রেম করে বিয়ে, অতঃপর নববধূর আত্মহত্যা

শ্যামনগরে উপকূলীয় এলাকায় জলোচ্ছাসে নষ্ট হওয়া নির্মানাধীন রাস্তায় মানুষ ও যানবাহন চলাচলে অনুপযোগী