https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

প্রতিবেদক
Rubel Sardar
জানুয়ারি ৬, ২০২৬ ৭:৪১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণা ব্যয়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সহায়তার আবেদন জানিয়ে প্রকাশিত তার ভিডিও বার্তা মাত্র ২৫ ঘণ্টার মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

ব্যারিস্টার ফুয়াদ জানিয়েছেন, এই সময়ের মধ্যে তিনি সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) রাত ১১টার পর নিজের ফেসবুক পেজে লাইভে এসে অনুদান সংগ্রহের এই তথ্য নিশ্চিত করেন তিনি। লাইভে উপস্থাপিত হিসাব অনুযায়ী,

  • দুটি বিকাশ অ্যাকাউন্টে জমা হয়েছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা,

  • একটি নগদ অ্যাকাউন্টে এসেছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা,

  • এবং তার ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা

এছাড়া অনলাইনের বাইরে তার কার্যালয়ে গিয়ে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য ২ হাজার টাকা অনুদান দিয়েছেন বলেও জানান তিনি।

সব মিলিয়ে গত ২৫ ঘণ্টায় তার নির্বাচনী তহবিলে জমা হয়েছে ২১ লাখ ৯৪ হাজার টাকারও বেশি

লাইভে অনুদানদাতাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, তার আর্থিক সহায়তা চাওয়ার ভিডিওটি কপি করে কিছু ফেক পেজ থেকে বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে তিনি অনুদান প্রদানকারীদের শুধুমাত্র তার অফিসিয়াল ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে দেওয়া নম্বরেই অর্থ পাঠানোর আহ্বান জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘ভারত বিরোধীতার’ কারণে বাংলাদেশিদের হোটেল দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা

গোমস্তাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

নোয়াখালীতে বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহজাহানের ফরমায়েশি রায় বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ।

শিক্ষার্থীকে বার্ষিক সমাপনী পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হল

বারহাট্টায় জেলা পুলিশের সুধী সমাবেশ

রবীন্দ্র পুরস্কার-২০২৪ ভূষিত হলেন জবি অধ্যাপক

ভোরে বাড়িতে ঢুকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক দুই

সুনামগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গৃহশিক্ষকের হাত ধরে বাড়ি ছাড়লেন ছাত্রীর মা

ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ৮