https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 8 February 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১২ তারিখের পর চাঁদাবাজি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করে যাচ্ছি। একটি দল তার নেতাকর্মীদের বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। তার মানে ১২ তারিখের পর শুরু করবে। তারা শকুনের মতো অপেক্ষা করছে।

দাঁতে ধার দিয়ে বসে আছে। ১২ তারিখের পরেই ঝাঁপিয়ে পড়বে।শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত পথসভায় এই মন্তব্য করেন। এদিন বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দলটির প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনকে বসিয়ে দিয়ে এনসিপি প্রার্থী অ্যাড. আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দেওয়া হয়।

আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান আন্তর্জাতিক মিডিয়াতে শেখ হাসিনার সন্তানকে রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলছে। জনগণ চাইলে নাকি ফিরিয়ে আনা হবে। জনগণ চাইলে ৫ আগস্টে তাকে বিতাড়িত করত না।

জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি।

তিনি একটাই ভুল করেছিলেন। শেখ হাসিনাকে তিনি ফিরিয়ে এনেছিলেন। আমরা কোনোভাবেই আপনাদেরকে আওয়ামী লীগকে ফেরত আনার সুযোগ দেব না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগের ফিরে আসা থামাবে।এসময় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিনসহ জামায়াত, খেলাফত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তীকালীন সরকারে দুই সমন্বয়ক

নবাবগঞ্জে প্রাচীন গণেশ মূর্তি উদ্ধার

নোয়াখালীতে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ফিলিস্তিনীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।

তেবাড়িয়া হাট সংলগ্ন যাত্রী ছাউনির শুভ উদ্বোধন

নওগাঁ মান্দায় খাল খননের মাটি অপসারণ না করাই রাস্তা বন্ধের কারণে, মানবেতর জীবন যাপন গ্রামবাসীর।

বানারীপাড়ায় হতদরিদ্রের সম্পত্তি জবর দখল করে পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ফিলিস্তিন গাজায় গণহত্যা  শিশু ধর্ষণ, অমানবিক অত্যাচারের প্রতিবাদে মানব বন্ধন সম্পন্ন

সেমির আগে দেখা হবে না আর্জেন্টিনা-ফ্রান্সের

কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন ও নামফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা