https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 25 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মাশরাফিসহ দু’জন দেশে থাকতে পারলে সাকিব কেন নয়?’

২০২৪ সালের ৫ আগস্টের পর আর দেশে ফেরা হয়নি সাকিব আল হাসানের। রাজনৈতিক কারণে দেশে না ফেরার পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলা হচ্ছে না সাকিবের। মাঝে দেশে আসার বিমান ধরলেও, মাঝপথেই নাটকীয়ভাবে তার যাত্রা বাতিল হয়ে যায়। বেশকিছু মামলাও আছে সাকিবের নামে। এদিকে, হঠাৎ করেই সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে বাংলাদেশ জাতীয় দলে ফেরানোর কথা জানিয়েছে বিসিবি।

গতকাল (শনিবার) বিসিবি পরিচালক আসিফ আকবর দুজন ক্রিকেটারের উদাহরণ টেনে বলেছেন, তারা বাংলাদেশে থাকলে সাকিবও থাকবেন। আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তিনিও বাংলাদেশে অবস্থান করছেন। ফলে সাকিবের দেশে ফিরতে কোনো অসুবিধা দেখছেন না আসিফ।

আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা সত্ত্বেও মাশরাফির দেশে অবস্থানের উদাহরণ টেনে সংবাদ সম্মেলনে আসিফ বলেছেন, ‘সেক্ষেত্রে বাংলাদেশে দুই-তিনটি উদাহরণ আছে। এক মাশরাফি বিন মুর্তজা। সে বাংলাদেশে অবস্থান করছে। ৩ আগস্টের পর আরেকজন ক্রিকেটারও (শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যাওয়ার অভিযোগ রয়েছে তামিম ইকবালের বিরুদ্ধে) বাংলাদেশে অবস্থান করেছে। এই দু’জন যদি থাকতে পারে সাকিব আল হাসান কেন নয়?

আসিফ আরও বলেন, ‘সাকিব সংসদ সদস্য হওয়ার আগে বাংলাদেশের খেলোয়াড় ছিলেন। বাংলাদেশে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই জায়গা থেকেই তাকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া।’ এ ছাড়া সাকিবের মামলা-সংক্রান্ত বিষয়ে বিসিবির এই পরিচালক বলেন, ‘সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কীভাবে কী হবে এটা সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে, সেখানে আমরা সাকিবকে (রাখার) প্রস্তাব রেখেছি। সে দেশে এসে রিটায়ার করার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আর ১০০ বছরেও পাব না।’

অন্যদিকে, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, ‘সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হলে, হোম অ্যান্ড অ্যাওয়ে দুই (ধরনের) সিরিজই খেলতে পারবে কিনা জানতে চাওয়া হয়েছিল। সাকিব বলেছে (খেলতে চায়), সেখান থেকেই (বোর্ড থেকে তাকে খেলানোর) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ধসে পড়ে আহত-৩

ইনোভেটিভ ফার্মা’র মালিকসহ ৫জনের বিরুদ্ধে মামলা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে

বোয়ালখালীতে রাস্তা দখল করে ব্যবসা; উচ্ছেদ ও জরিমানা

নেত্রকোণায় স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী ও কর্ম পাঠ শুরু বিদ্যালয়ের শিক্ষার্থীদের

চৌমুহনীতে দুরন্ত রাইডার্স স্পোটিং ক্লাবের মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

প্রাকৃতিক দূর্যোগেও নির্বাচনী এলাকায় শেখ হাসিনার উন্নয়ন প্রচারে এমপি জগলুল হায়দারের লিফলেট বিতরণ

বাণিজ্য মেলায় কোটি টাকার পরী পালং নজর কাড়ছে ক্রেতা- দর্শনার্থীদের

সাংবাদিক কেন হবেন?

জামায়াত-শিবিরের নির্মমতা, যুবককে খুঁটিতে বেঁধে হাত-পায়ের রগ কেটে নেওয়ার চেষ্টা