https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সবুজ আকনের নেতৃত্বে জয়নুল আবেদীনের ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ

প্রতিবেদক
Rubel Sardar
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সবুজ আকনের নেতৃত্বে জয়নুল আবেদীনের ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ

বাবুগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের বিজয় নিশ্চিত করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার 3 ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে মোহনগঞ্জ বাজার ও ঘটকেরচর এলাকায়  প্রায় তিন শতাধিক নারী-পুরুষ নেতাকর্মী নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়। এ সময় ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করা হয়।

গণসংযোগকালে সবুজ আকন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের রাজনৈতিক দর্শন ধারণ করেই আমরা রাজনীতি করে আসছি। দীর্ঘ ১৭ বছর দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকে হামলা, মামলা ও কারাবরণের শিকার হলেও আমরা পিছপা হইনি।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। দলের দুঃসময়ে রাজপথ ছাড়িনি, আগামীতেও ছাড়বো না। জনগণের পাশে থেকে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করে যাবো।”

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আইভি রহমান বেঁচে আছেন তার কর্মযজ্ঞে- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুনরায় বিক্ষোভের ঘোষণা

বরিশাল সিটির প্রশাসক হলেন বিলকিস আক্তার জাহান শিরিন

শেখ হাসিনা সকল দপ্তরের টাকা লুট করে আমানত খেয়ানত করেছে : নোয়াখালীতে শিবির সভাপতি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা

কাজ না করেই ৪৪ কোটি টাকা আ.লীগ নেতার পকেটে

নবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার রডের আঘাতে দোকানির মৃত্যু

জীবন যাপনে ধর্মের প্রয়োজনীয়তা

পরিস্থিতি ঘোলাটে করতে দেশবিরোধী শক্তি হাদিকে হত্যা করেছে: মির্জা আব্বাস

বিশ্বকাপের গরমে প্রিয় দলের লুঙ্গি পরুন আরামে