https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

একযোগে এনসিপির ৮৭ নেতার পদত্যাগ

প্রতিবেদক
Amirul Islam
মার্চ ১০, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

দলের বর্তমান অবস্থানের সঙ্গে আদর্শিক অবস্থান মিলছে না উল্লেখ করে রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুরাছড়ি উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ জন একযোগে পদত্যাগ করেছেন।

সোমবার (৯ মার্চ) এক বিশেষ সভায় উপজেলা কমিটির আহ্বায়ক অসিম চাকমাসহ পূর্ণাঙ্গ কমিটির সব সদস্য গণপদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

পদত্যাগকারীরা জানান, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা দলে যোগ দিয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে। দলটির বর্তমান অবস্থানের সঙ্গে তাদের আদর্শিক অবস্থান মিলছে না। এ কারণে সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারা।

ওই কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা বলেন, ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলার ৮৭ সদস্যের কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেয়। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

অসিম চাকমা বলেন, আজ থেকে আমি এনসিপি রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছি।

এ বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় কয়েকজন নেতাকর্মীর মাধ্যমে পদত্যাগের খবর পেয়েছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী যে কমিটি থেকে অনুমোদন দেওয়া হয়, ওই কমিটির কাছে লিখিতভাবে পদত্যাগপত্র পাঠাতে হয়। তারা নিয়ম মেনে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি-না, তা জানা নেই।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুরে ড্রেজারে বালু দিয়ে বাঁধ নির্মাণ

ঝিনাইদহ শৈলকুপায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন।

নোবিপ্রবি সাইন্স ক্লাবের নবীন বরণ অনুষ্ঠিত

খালেদা জিয়ার উপদেষ্টা ও ঝিনাইদহের সাবেক এমপি মশিউর রহমান মারা গেছেন।

বাবুগঞ্জে রহমতপুর বালিকা বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ফিলিস্তিন গাজায় গণহত্যা  শিশু ধর্ষণ, অমানবিক অত্যাচারের প্রতিবাদে মানব বন্ধন সম্পন্ন

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের বিধিনিষেধ প্রশ্নে যা বললেন প্রেস সচিব

সুনামগঞ্জের দোয়ারা বাজারে শিক্ষিকা বদলিতে অনিয়মের অভিযোগ

তাহিরপুরে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের উল্লাসে সমর্থকদের বিজয় মিছিল

অবশেষে উত্তেজিত জনতার আন্দোলনের মুখে আটক হলেন অভিযুক্ত শিক্ষক।